Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কয়লা পাচার কাণ্ডে ফের মলয় ঘটককে দিল্লিতে তলব ইডির

আগামী শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তদন্তের নামে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (AITC) প্রথম সারির নেতাদের তলবের খেলায় পুরোপুরি মেতে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। এবার কয়লা পাচার (Coal Smuggling) মামলায় রাজ্যের আইনমন্ত্রী (West Bengal Law Minister)  মলয় ঘটককে (Moloy Ghatak) তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ১৪ সেপ্টেম্বর দিল্লিতে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ইডির তলবে সাড়া দেবেন কিনা, তা নিয়ে এখনও মনস্থির করেননি রাজ্যের আইনমন্ত্রী।

গত সোমবারই দলের ছাত্র সংগঠনের সভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishekh Banerjee) আশঙ্কাপ্রকাশ করেছিলেন, ফের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সক্রিয় হয়ে উঠবে সিবিআই-ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁদের সেই আশঙ্কা যে অমূলক ছিল না মঙ্গলবারই তার প্রমাণ মিলেছিল। কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে (Aitc All India General Secretary) তলব করেছে ইডি (ED)। আগামী শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লক্সে সকাল এগারোটার সময়ে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু অভিষেকই নয়, তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকেও তলব করা হয়েছে।

অভিষেককে তলব করা নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তখনই আইনমন্ত্রী মলয় ঘটককে তলবের কথা জানা গিয়েছে। এর আগে গত জুলাই মাসে কয়লা পাচার কাণ্ডে রাজ্যের আইনমন্ত্রী এবং পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক সুশান্ত মাহাতোকে তলব করেছিল ইডি। যদিও দুজনের কেউ হাজিরা দেননি। বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ক ইমেল করে তাঁর না যাওয়ার কারণ জানিয়েছিলেন। কিন্তু মলয় ঘটক  ইডি–কে কিছুই জানাননি। এ নিয়ে পাঁচবার রাজ্যের আইনমন্ত্রীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00