Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শান্তিপ্রসাদ, কল্যাণের বাড়িতে ইডির হানা

নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে তল্লাশি অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বাড়িতে তল্লাশি অভিযান চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। নিয়োগ দুর্নীতি মামলায় আর্থিক লেনদেন নিয়ে এই অভিযান বলে ইডি সূত্রে খবর। এদিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালান ইডির আধিকারিকরা। শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়ি-সহ ১৩টি জায়গায় তল্লাশি চালান গোয়েন্দারা।

শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বাগদার রঞ্জনের বাড়িতে তল্লাশি অভিযান চালায়। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জানতে এই তল্লাশি অভিযান বলে ইডি সূত্রে জানা গিয়েছে। এদিন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালান গোয়েন্দারা। পাশাপাশি মন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও তল্লাশি অভিযান চালান তাঁরা। মানিক ভট্টাচার্যের বাড়িতেও এদিন তল্লাশি চালান তদন্তকারীরা।

উল্লেখ্য এর আগে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে এর আগে সিবিআই আধিকারিকরা ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন। দুর্নীতির অভিযোগে তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে আদালতের নির্দেশে। এমনকি বেতনের টাকাও ফেরত দিতে হয় মন্ত্রিকন্যাকে। কোনও আগাম নোটিশ ছাড়াই স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহার সার্ভে পার্কের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সকালেই ইডি আধিকারিকদের একটি টিম তাঁর বাড়িতে পৌঁছন। প্রসঙ্গত শুক্রবার রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে নামে ইডি। মোট ১৩টি জায়গায় এদিন সকাল থেকেই চলছে তল্লাশি অভিযান শুরু করে গোয়েন্দারা। ইডির প্রায় ৯০ জন আধিকারিক এদিন ১৩ জায়গায় তল্লাশি অভিযানে নামে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00