Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুখবর ! মধ্যমগ্রামে ৩০ কোটিতে গড়ে উঠছে ইকো পার্ক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুধু নিউটাউন নয় এবার ইকো পার্ক গড়ে উঠছে মধ্যমগ্রামে । পুরসভার ১৭ নং ওয়ার্ডে কেএমডির টাকায় তৈরি হচ্ছে ইকো পার্ক। মূলত, মধ্যমগ্রাম শহরকে পরিবেশবান্ধব করে তুলতে এই পদক্ষেপ নিয়েছে পুরসভা । ইতিমধ্যেই এই পার্ক তৈরি করার জন্য শুরু হয়ে গিয়েছে জোরকদমে প্রস্তুতি ।  

প্রায় ৩০ কোটি টাকা খরচে ১০ একর জমির উপর গড়ে উঠবে এই ইকো পার্ক। এর ভিতরে  থাকবে বড় জলাশয়। সেখানে মিলবে  বেটিংয়ের পরিষেবা । জলাশয়ের উপর দিয়ে থাকবে একটি অভিনব ব্রিজ। শিশুদের জন্য বিশেষ খেলার ব্যবস্থা থাকবে । বিভিন্ন প্রজাতির দুষ্প্রাপ্য গাছ বসানো হবে এখানে। একথায় বলা যায়, একেবারে নিউটাউনের মত মধ্যমগ্রামে তৈরি হবে ইকো পার্ক। আর এই খবর সামনে আসতেই আনন্দিত স্থানীয় বাসিন্দারা ।

এই পার্ক প্রসঙ্গে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেম,’  ২০২০ সালে আমি চেয়ারম্যান থাকাকালীন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে এনিয়ে আলোচনা হয়। তারপর কেএমডিএর পক্ষ থেকে ইকো পার্ক তৈরির অনুমোদন মেলে।  এখন চলছে সেই পার্ক তৈরির কাজ।‘ অন্যদিকে   মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ জানিয়েছেন, ‘নিউটাউনের ইকো পার্কের মতো করেই এই পার্কটি গড়ে তোলার ভাবনা রয়েছে আমাদের।  মধ্যমগ্রাম, বারাসাত শহর হোক বা এয়ারপোর্ট—বিভিন্ন জায়গা থেকে সহজেই এখানে যাওয়া যাবে। তাই এই পার্কটি অল্প কিছুদিনের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস। বর্তমানে  পার্কের কাজ চলছে জোরকদমে। ‘ সূত্রের খবর ২০২৫ সালেই মধ্যমগ্রামে ইকো  পার্ক চালু হয়ে যাবে ।   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00