Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তীব্র দাবদাহ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বাতিল পরীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৪৩ ডিগ্রি ছুঁইছুঁই বঙ্গের তাপমাত্রা। সকাল থেকেই তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা আমজনতা। এই পরিস্থিতিতে  বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সমস্ত পরীক্ষা মুলতুবি রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি।

সেখানে লেখা রয়েছে, আগামী ২ এবং ৪ মে বিশ্ববিদ্যালয়ে রয়েছে বেশ কিছু পরীক্ষা। তবে বর্তমান পরিস্থিতি প্রতিকূল থাকায় পরীক্ষা মুলতুবির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমস্ত কলেজে এই দুই দিন তারিখে যাবতীয় পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই পরীক্ষা গুলি পরে কবে হবে তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে কিছু জানান হয়নি।

জানা গিয়েছে ২ এবং ৪ মে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিএড, বিপিএড, বিএফএসসি, বিএসসি (অনার্স) কৃষিবিদ্যা, বিএড স্পেশাল, ডিওসিএ এবং তৃতীয় বর্ষের পরীক্ষা। তীব্র দাবদাহের জেরে এই সকল পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।  পাশাপাশি তীব্র গরমের এবং তাপপ্রবাহের কারণে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং তার অধীনস্থ সমস্ত কলেজ ক্লাস সাসপেন্ড রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানান হয়েছে,  আগামী ২ মে থেকে ১১ মে পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ক্লাস সাময়িক ভাবে বন্ধ থাকবে। অন্যদিকে বুধবার দক্ষিণবঙ্গের আটটি জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমানের কিছু কিছু জায়গায় লাল সতর্কতা। পাশাপাশি বেশ কয়েকটি জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। আবহাওয়া বিশেষজ্ঞেরা জানিয়েছেন, আগামী ৫ মে পর্যন্ত তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে।  তবে আগামী রবিবার দক্ষিণবঙ্গের  কিছু জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

0:00