Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডোমকলে ছেলের চোখের সামনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মায়ের অকাল মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, ডোমকল: মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মৃত্যু মায়ের, চোখের সামনে মায়ের মৃত্যু মেনে নিতে পারছে না ছেলে তৌসিফ(Tousif)। কিন্তু মায়ের এই অকাল মৃত্যু কখনোই হতো না যদি তার মাথায় হেলমেট থাকতো। প্রত্যক্ষদর্শিতা জানাচ্ছে ছেলে তৌসিফেরও মাথায় হেলমেট ছিল না। প্রশাসনের পক্ষ থেকে গোটা রাজ্যে জুড়ে বারবার মোটরসাইকেলে পথ দুর্ঘটনা ঠেকাতে মোটরসাইকেল আরোহী এবং চালক উভয়কে হেলমেট পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি মাধ্যমে গোটা রাজ্য জুড়ে ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ যেমন পালন করা হয় তেমনি সাধারণ মানুষ যাতে হেলমেট ব্যবহার করে মোটরসাইকেল চালানোর সময় তার জন্য প্রচার চালানো হয়।

এর পাশাপাশি জরিমানা পদ্ধতি ও চালু রয়েছে। কিন্তু তারপরেও হুশ ফিরছে না কিছু মানুষজনের।শনিবার এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম হাসিনা বিবি(Hasina Bibi)। ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ডোমকলে। নিহত লস্করপুর এলাকার বাসিন্দা। জানা গেছে, শনিবার ছেলের বাইকে চেপে মায়ের বাড়ি জলঙ্গি যাচ্ছিলেন হাসিনা বিবি। পথেই, ভাতশালা এলাকায় আচমকা ছেলে মোটরসাইকেলের ব্রেক কষলে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে যান তিনি। ঘটনার পরেই রক্তাক্ত অবস্থায় তাঁকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে(Domkal Hospital) নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এখন চাপড়ে কাঁদছেন ছেলে সহ আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশীরা। কিন্তু ডোমকল থানার(Domkal P.S.) পক্ষ থেকে আবারও সাধারণ মানুষকে সচেতন করে বলা হচ্ছে এই ধরনের দুর্ঘটনায় যাতে অকালে মৃত্যু না হয় তার উড়তে ব্যবহার করতে হবে হেলমেট। যদি ওই মহিলার মাথায় হেলমেট থাকতো তাহলে সে মাথায় গুরুত্ব আরো আঘাত পেতেন না। প্রাণে বেঁচে যেতেন। এই মৃত্যু ফের শিক্ষা দিল সমাজকে। সচেতন হওয়ার বার্তা দিচ্ছে মোটরসাইকেল চালক ও আরোহীদের।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00