Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিবাদ, জখম ৩

মাধ্যমিক পরীক্ষা দিতে এসে হাতাহাতিতে জড়িয়ে পড়ল দুই স্কুলের ছাত্ররা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক পরীক্ষা দিতে এসে হাতাহাতিতে জড়িয়ে পড়ল দুই স্কুলের ছাত্ররা। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের আনন্দমডেল হাইস্কুলের বাইরে। যার জেরে জখম হয় তিন ছাত্র। অভিযুক্ত পড়ুয়াদের শাস্তির দাবি তুলে কোতোয়ালি থানায় দারস্থ হন জখম পরীক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা। 

জলপাইগুড়ি আনন্দমডেল হাইস্কুলের সিট পরেছে জেলা স্কুল ও কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের। অভিযোগ দু’দিন আগে শৌচাগারে দুই স্কুলের পড়ুয়াদের মধ্যে ঝামেলা হয়। সেই মাঝেলা মিটে যায়। শনিবার জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল। পরীক্ষার শেষ হতেই দুই স্কুলের পরীক্ষার্থীদের মধ্যে বিবাদ শুরু হয়।

অভিযোগ, জেলা স্কুলের একাংশ পড়ুয়া কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুলের পরীক্ষার্থীদের সিট নম্বর ছিড়ে দেয়। তা নিয়ে বিবাদের শুরু। স্কুলের বাইরে ছেলেদের ডেকে উত্তমেশ্বর হাই স্কুলের ছাত্রদের মারধর করে জেলা স্কুলের একাংশ ছাত্র বলে অভিযোগ। জখম হয় মজাঙ্গির আলী, জাহাঙ্গির আলী, ইজাজ হুসেন। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00