Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘তাণ্ডব’ মিছিল শেষ, ঘোষণা করলেন দিলীপ ঘোষ

মিছিল শেষ হলেও অতিসক্রিয় বিজেপি কর্মীদের এই তাণ্ডব বহাল কেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। আটক করা হয়েছে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির নবান্ন অভিযান মিছিল শেষ। দুপুর পৌনে ৩ টে নাগাদ এমনটাই ঘোষণা করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (DILIP GHOSH)। রীতিমত তাণ্ডব চালিয়ে জায়গায় জায়গায় ধর্না অবস্থানে বসেছেন বিজেপির নেতা ও কর্মীরা। সেখান থেকেও পরিস্থিতি উত্তপ্ত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

বোম, ইট, কাঁচের বোতল ছোঁড়া থেকে ভাঙচুর, অগ্নিসংযোগ করে এদিন মিছিলের শুরু থেকেই কার্যত দাপট দেখাল বিজেপি। তবে নবান্ন পর্যন্ত পৌঁছাতে পারল না বিজেপির কোনও মিছিলই। হাওড়া ময়দানে ধর্নায় বসেছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং অগ্নিমিত্রা পাল।

তবে বিভিন্ন ধর্না থেকেও পুলিশের সঙ্গে বচসা করছেন বিজেপি কর্মীরা। অন্যদিকে, একাধিক অবস্থান থেকে ইট-পাথর বৃষ্টির অভিযোগ। পুলিশের গাড়িতেও এদিন গেরুয়া শিবিরের কর্মীরা আগুন লাগিয়ে দেন। সব মিলিয়ে কলকাতার বিভিন্ন জায়গা উত্তপ্ত। ছড়িয়েছে চাঞ্চল্য। আতঙ্কে ব্যবসায়ী ও স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কলকাতা পুলিশ। প্রশ্ন উঠছে, মিছিল শেষ হলেও অতিসক্রিয় বিজেপি কর্মীদের এই তাণ্ডব বহাল কেন, তা নিয়েও। আটক করা হয়েছে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00