Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিঘায় মৎস্যজীবীদের জালে উঠল কোটি টাকার মাছ!

একেবারে ৩৩টি তেলিয়া-ভোলা মাছ উঠল দিঘার মৎস্যজীবীদের জালে। সবমিলিয়ে যার দাম উঠছে প্রায় কোটি টাকার কাছাকাছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: একেবারে ৩৩টি তেলিয়া-ভোলা মাছ উঠল দিঘার মৎস্যজীবীদের জালে। সবমিলিয়ে যার দাম উঠছে প্রায় কোটি টাকার কাছাকাছি। মঙ্গলবার সকালে দিঘা-মোহনা মৎস্য বাজারে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি বহু পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা মাছগুলি দেখতে ভিড় করেন দিঘা মোহনায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মা বাসন্তী নামে একটি ট্রলারে চেপে ৮-৯ জন মৎস্যজীবী মাছের খোঁজে সমুদ্রে যান। বেলার দিকে তাঁদের জালে ধরা পরে একে একে পূর্ণ মাপের ৩৩টি তেলিয়া-ভোলা মাছ। ফলে আনন্দে নেচে ওঠেন ওই মৎসজীবীরা। ফলে তাঁরা আর অপেক্ষা না করে এদিনই দিঘা মোহনায় ফিরে আসেন। মৎসজীবীরা ধরেই নিয়েছিলেন যে তাঁদের সুদিন ফিরেছে। আর একসঙ্গে ৩৩টি তেলিয়া ভোলা জালে পড়েছে সে কথা চাউড় হতে সময় নেয়নি। মাছগুলি দেখতে দিঘা মোহনায় ভিড় জমান স্থানীয় বাসিন্দা এবং পর্যটকরা।

এদিন দুপুরেই মাছগুলি তোলা হয় নিলামে। দিঘা-মোহনা মৎস্য আড়তে ৩৩টি তেলিয়া-ভোলা মাছের দাম ওঠে প্রায় ১ কোটি টাকা। মাছগুলির মোট ওজন ছিল ৩৮৬ কেজি। আড়তদার শ্যামসুন্দর দাস জানিয়েছেন, একসঙ্গে এতগুলি একই ধরনের পূর্ণবয়স্ক মাছ জালে পড়ার ঘটনা বেনজির। প্রতি কেজি ১৩ হাজার টাকা করে এই মাছের দাম ওঠে। এবং এদিন বিকাল পর্যন্ত ৩৩টি তেলিয়া-ভোলার দাম ৯০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। সবমিলিয়ে খুশি মৎস ব্যবসায়ীরা। কারণ একদিনেই তাঁরা লাখপতি হয়ে গেলেন। অপরদিকে আড়তদার শ্যামসুন্দর দাসও আপ্লুত এক সঙ্গে এতগুলি মাছের নিলাম করে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00