Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যে সেঞ্চুরি হাঁকাল ডিজেল, রাস্তায় কমছে নিত্য যানবাহন

প্রতি বলে রানের মতোই পেট্রোপণ্যের দামে প্রতিদিনই বাড়ছে স্ট্রাইক রেট। দেশের বিভিন্ন প্রান্তে আগেই ডিজেলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছঁয়েছিল। এবার বাংলাতেও।

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পেট্রোল ১১০-এর দোরগোঁড়ায়। আর ডিজেলও হাঁকিয়ে ফেলল সেঞ্চুরি। ঠিক যেন টি-টোয়েন্টি ম্যাচ। প্রতি বলে রানের মতোই পেট্রোপণ্যের দামে প্রতিদিনই বাড়ছে স্ট্রাইক রেট। দেশের বিভিন্ন প্রান্তে আগেই ডিজেলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছঁয়েছিল। এবার বাংলাতেও।

শুক্রবার পুরুলিয়ায় ডিজেল বিকোচ্ছে লিটার প্রতি ১০০ টাকা ১৪ পয়সায়। স্বাভাবিকভাবেই ডিজেলচালিত যানবাহনের সংখ্যা অনেকটাই কমে গেল রাস্তায়। বিশেষ করে পুরুলিয়ায় ডিজেলচালিত অটো খুবই জনপ্রিয়। শহরের রাস্তায় নিত্যযাত্রীদের অন্যতম ভরসা এই অটো। ডিজেলের দাম একশো পেরোতেই অনেক অটোচালকই অতিরিক্ত ভাড়া দাবি করছেন যাত্রীদের থেকে। যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিতে না চাওয়ায় বেশ কিছু জায়গায় বচসা, অশান্তিও চোখে পড়ল এদিন। অনেক অটোচালক আবার ডিজেলের দাম দেখেই বাড়ি ফিরে গিয়েছে অটো নিয়ে।

বিহার, ছত্তিশগড়, গুজরাত, ঝাড়খণ্ড, কর্নাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানার পর দেশের ১৩তম রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গে ডিজেলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছাড়াল। এদিন কলকাতায় ডিজেল দাম ৯৮ টাকা ৭৩ পয়সা প্রতি লিটার। তবে ঊর্ধ্বমুখী স্ট্রাইক রেট বজায় থাকলে দু’এক দিনের মধ্যে শহরেও ১০০ টাকায় বিকোবে ডিজেল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00