Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেওরের শেষকৃত্যে যেতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু বৌদির

দেওরের শেষকৃত্যে যাচ্ছিলেন, কিন্তু আর যাওয়া হল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেওরের শেষকৃত্যে যাচ্ছিলেন, কিন্তু আর যাওয়া হল না। রাস্তায় দুর্ঘটনায় প্রাণ চলে গেল বৌদির। বারাসত থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মারা যায় সে। মৃত মহিলার স্বামী সল্টলেকে রাজ্য পুলিশের স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরোর অফিসে এএসআই পদে কর্মরত। ঘটনায় আহত আরও চারজন। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমার পাঞ্জিপাড়ায়।

মৃতার নাম জিন্নাততারা সিদ্দিকা ওরফে লাবলি (৪৯)। বাড়ি বারাসত এলাকায়। এই ঘটনায় জখম হয়েছেন মৃতের স্বামী শেখ আমিনুল হক-সহ চারজন। আহতরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেখ আমিনুল হক জানিয়েছেন, তিনি তার পরিবারকে নিয়ে তার মামাতো ভাইয়ের শেষকৃত্যে যাচ্ছিলেন। তার মামাতো ভাইয়েরও মৃত্যু হয়েছে পথ দুর্ঘটনায়। তারা একটি ছোটো গাড়ি নিয়ে বারাসত থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। বুধবার গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকায় ৩১নং জাতীয় সড়কে পিছন দিক থেকে একটি লরি তাদের গাড়িতে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় পুলিশ আধিকারিকের স্ত্রীর। এই ঘটনায় তিনি ও তাঁর ভাই ও ভাইয়ের স্ত্রী ও চালক গুরুতর জখম হয়। ঘটনার খবর পেয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন ইসলামপুর আইসি-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ঘাতক লড়িটি পলাতক বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00