Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিউটাউনে বিধায়ক তাপস চ্যাটার্জির উদ্যোগে শুরু ‘দিদির দূত’ কর্মসূচি

Share:

নিজস্ব প্রতিনিধি,রাজারহাট: তৃণমূলের নতুন কর্মসূচি দিদির সুরক্ষা কবচ নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাবে তৃণমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে শুক্রবার দুপুরে রাজারহাট নিউটাউন বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জি (MLA Tapas Chatterjee) সাংবাদিক সম্মেলন করে রাজারহাট গোপালপুরে এই কর্মসূচি সূচনা করলেন। এদিন তিনি জানান, দলীয় কর্মীরা প্রশিক্ষণ নিয়ে রাজ্য সরকারের ১৫ টি প্রকল্পর সুবিধা সাধারণ মানুষ পেয়েছেন কিনা তা জানবেন। এরপরে দিদির দূত নামাঙ্কিত ব্যাচ এবং দিদির সুরক্ষা কবচ তুলে দেওয়া হবে। পাশাপাশি নতুন বছরের ক্যালেন্ডার ও মুখ্যমন্ত্রী বার্তা তুলে দেওয়া হবে সাধারন মানুষের হাতে। প্রতিটা বুথ থেকে সাধারণ তৃণমূল কর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে।

শুধু তাই নয় বাড়ি বাড়ি গিয়ে চাটাই পেতে গল্পগুজব করার পাশাপাশি প্রয়োজনে রাত্রি বাস করবে তারা। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবে। সাধারণ মানুষকে বলার সুযোগ করে দেবে। একই সঙ্গে কেউ যদি কোন সুবিধা পেয়ে না থাকে তাহলে তাকে প্রয়োজনীয় সাহায্য করবে তৃণমূল কর্মীরা। রাজারহাট -নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জী জানান, তার দীর্ঘ রাজনৈতিক জীবনের ৪০ বছরে তিনি এইরকম জনপ্রিয় কর্মসূচি কোন রাজনৈতিক দলকে এর আগে নিতে দেখেন নি। এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি বুথে বুথে সাধারণ তৃণমূল কর্মীদের সঙ্গে মানুষের একটি সেতুবন্ধন হবে বলে তিনি দাবি করেন।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, নজরুল মঞ্চে দলীয় কর্মসূচিতে নতুন বছরে দিদির দূত কর্মসূচির কথা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পঞ্চায়েত নির্বাচনের আগে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে সেতুবন্ধন গড়ার লক্ষ্যে এই কর্মসূচি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। দুয়ারে সরকার, দিদিকে বলো, কর্মসূচির পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নয়া কর্মসূচি ‘দিদির দূত’।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00