Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তীব্র তাপপ্রবাহের মধ্যে কোথাও পুলিশ লাগালো গাছ, কোথাও আবার ডিউটির ফাঁকে করলেন রক্তদান

Share:

নিজস্ব প্রতিনিধি,ডায়মন্ডহারবার ও ঝাড়গ্রাম: শনিবার ডায়মন্ডহারবার থানার আইসি গাছের চারা, কোদাল, বালতি হাতে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে লাগালেন একাধিক গাছ।প্রচন্ড দাবদাহ পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। আর তীব্র দাবদাহের মধ্যে গরমে হাঁসফাঁস করছে রাজ্যবাসী। বারে বারে বলা হচ্ছে বেশি করে গাছ লাগান যাতে পরিবেশ ও আপনি নিজে বাঁচতে পারেন। আর তাই শনিবার সাতসকাল ডায়মন্ড হারবার থানার আইসি শুভাশিস ঘোষ(IC Subhashis Ghosh) থানার অন্যান্য অফিসারদের নিয়ে থানার চত্বর সহ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ(Tree Plantation) করলেন। মূলত একটাই উদ্দেশ্য এই তীব্র দাবদাহ থেকে পরিবেশকে বাঁচানো ও মানুষকে বাঁচানো। এই বার্তা সামনে রেখে নিজের হাতে গাছ লাগান তিনি।

যাতে আগামী দিনে আরো মানুষ সচেতন হয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসেন এমনটাই জানান ডায়মন্ডহারবার থানার ভারপ্রাপ্ত আধিকারিক।এদিকে,তীব্র গরমে রক্ত সঙ্কট মেটাতে রক্তদান পুলিশের। জঙ্গলমহলে ফের পুলিশের মানবিক রূপ। তীব্র তাপদাহের রক্তের সংকট মেটাতে রক্তদান(Blood Donation) করলেন পুলিশ কর্মীরা। মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তের ভূমিকা অনস্বীকার্য। বিভিন্ন অপারেশন এবং চিকিৎসার প্রয়োজনে দরকার রক্ত। তবে বর্তমানে তীব্র দাবদাহ রক্তের সংকট দেখা দিচ্ছে সর্বত্র। সেই কারণে রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এল ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানার(Beliabera P.S.) পুলিশ। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তের ব্লাড ব্যাংকগুলিতে ইতিমধ্যে দেখা দিয়েছে রক্তের সংকট, যার কারণে বেশিরভাগ রোগীর পরিবারদের নাজেহাল হতে হচ্ছে। পড়তে হচ্ছে সমস্যায়।

এমত পরিস্থিতিতে ঝাড়গাম জেলার বেলিয়াবেড়া থানার উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লবপুর ২ নম্বর ব্লকের তপসিয়া কন্যাশ্রী মঞ্চে এদিন এই রক্তদান শিবির আয়োজিত হয়। এদিনের এই রক্তদান শিবিরে বেলিয়াবেড়া থানার মোট ৬০ জন পুলিশ কর্মী রক্তদান করেন। এদিন পুলিশ কর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়াররা এই রক্তদান শিবিরে রক্ত দান করেন। গোপীবল্লভপুর ব্লাড ব্যাংকের সহযোগিতায় এদিনের এই পুলিশের রক্তদান শিবির আয়োজিত হয়। এদিন এই রক্তদান চলাকালীন উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বিডিও(BDO), ব্লকের বিএমওএইচ, বেলিয়াবেড়া থানার ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00