Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাড়িতে সাপ ঢোকা নিয়ে অভিজিৎকে খোঁচা দেবাংশুর

Share:

নিজস্ব প্রতিনিধি : তমলুক লোকসভা কেন্দ্রে সম্ভাব্য বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ‘সাপ’ বলে কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। শুক্রবার দেবাংশুর বাড়িতে সাপ ঢুকেছে বলে খবর রটে যায়। সেই খবর ছড়িয়ে পড়তেই এবার অভিজিতের উদ্দেশ্য এই ভাষাতেই ব্যঙ্গ করলেন দেবাংশু।

শুক্রবার সাপটিকে দেখিয়ে দেবাংশু জানান, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমার বাড়িতে এসে গিয়েছেন। সকলে সাবধানে থাকুন। সাপখোপ বাড়িতে তুলবেন কিনা তমলুকবাসী ভাবুন।‘ কিছুদিন আগেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেকে বিষধর সাপের সঙ্গে তুলনা টেনেছিলেন। নিজেকে বিষধর সাপের সঙ্গে তুলনা করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ‘আমি বিষধর সাপ। যেকোনও মুহূর্তে আমি চন্দ্রবোড়াও হয়ে যেতে পারি। সাবধানে থাকুন।‘ অভিজিতের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার কিছুটা ব্যঙ্গাত্মক সুরে কথা বলতে শোনা গেল দেবাংশুকে।

ইতিমধ্যে তমলুক কেন্দ্রে প্রচার শুরু দিয়েছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। অন্যদিকে অবশ্য বিজেপি প্রার্থী হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা করেনি। অভিজিতকে লক্ষ্য করে কটাক্ষ করা হলেও এই বিষয়ে বিশেষ আমল দেননি তিনি। উল্টে কিছুটা তাচ্ছিল্যের সুরেই অভিজিৎবাবু জানান, ‘কে দেবাংশু, ধুরর’। তবে গোটা বিষয়টি যে রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, তা বলার অপেক্ষা রাখে না।  

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00