Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নাবালিকা মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়ায় বিষ খাইয়ে যুবককে খুনের অভিযোগ

এক যুবককে বিষ খাইয়ে খুন করার অভিযোগ উঠল এক নাবালিকার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার মাঝিগ্রাম এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক যুবককে বিষ খাইয়ে খুন করার অভিযোগ উঠল এক নাবালিকার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার নবগ্রাম থানার মাঝিগ্রাম এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম প্রতাপ মণ্ডল। ২৭ বছর বয়স তাঁর। বেশ কয়েক বছর ধরে প্রতাপের সঙ্গে ওই গ্রামের বাসিন্দা উজ্জ্বল মণ্ডলের নাবালিকা মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। মাসখানেক আগে প্রতাপ মন্ডল ও নাবালিকা মেয়ে বাড়ি থেকে পালিয়ে যান বিয়ে করার জন্য। সেই ঘটনার পর নাবালিকার বাবা প্রতাপ ও তাঁর বাবা মায়ের বিরুদ্ধে নবগ্রাম থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ওই যুবক ও তাঁর বাবা মাকে গ্রেফতার করে। পরে তাঁরা ছাড়া পান। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা করে মীমাংসাও করা হয় বলে সূত্রের দাবি। প্রতাপ নামের ওই যুবক নাবালিকা প্রেমিকাকে বিয়ে করতে চাইলে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়ায় বিয়ে দিতে অস্বীকার করেন ওই নাবালিকার বাবা উজ্জ্বল মণ্ডল।

জানা গিয়েছে, সম্প্রতি প্রতাপ নামের ওই যুবক আবার নাবালিকাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু ওই নাবালিকার বাবা সম্পর্ক মানতে চাননি। এরপর শুক্রবার রাতে ওই যুবককে গুরুতর অসুস্থ অবস্থায় পলসন্ডা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান প্রতাপের অবস্থার অবনতি হলে তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানে নিয়ে যাবার পথেই ওই যুবকের মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে প্রতাপের পরিবারের অভিযোগ, তাঁদের ছে৪লেকে বিষ খাইয়ে মেরে ফেলেছে ওই নাবালিকার পরিবারের লোকজন। শনিবার সকালে এই মর্মে মৃত যুবকের পরিবার মেয়ের বাবার বিরুদ্ধে নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00