Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হরিশ্চন্দ্রপুরে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর: তিলে তিলে জমানো পরিশ্রমের টাকা জমা রেখেছিলেন ব্যাঙ্কে।হঠাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও ১৩ হাজার টাকা।সাইবার ক্রাইম পুলিশের দ্বারস্থ প্রতারিত যুবক।ব্যাঙ্কে গ্ৰাহকদের টাকা জমা রাখার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।এই নিয়ে ব্যাঙ্ক গ্রাহকদের মধ্যে শুরু হয়েছে আতঙ্ক।জানা যায় প্রতারিত ওই ব্যাঙ্ক গ্রাহকের নাম ওয়াশিম আক্তার(২৭),বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার (Harishchandrapur P.S.)মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংরুয়া গ্রামে।এতগুলো টাকা ব্যাঙ্ক থেকে উধাও হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন সে।

ব্যাঙ্ক গ্ৰাহক ওয়াশিম আক্তার জানান,হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা ইন্ডিয়ান ব্যাঙ্ক ও বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের শাখায় তার একটি করে অ্যাকাউন্ট রয়েছে।অভিযোগ,গত ৩ মার্চ রাত সাড়ে ১০‌ টা‌ নাগাদ বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক শাখার অ্যাকাউন্ট থেকে ৩ হাজার টাকা ও ১৭ মার্চ ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা কে বা কারা তুলে নিয়েছে। মোবাইলে দেওয়া মেসেজ নিয়ে সে ওই দুই শাখার ব্যাঙ্ক ম্যানেজারের কাছে তথ্য জানতে ছুটে যান ।

ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank)ম্যানেজার নিসান্ত ভাসকার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে সাহায্য করলেও বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক ম্যানেজার সুবীর মুখার্জী ব্যাংক স্টেটমেন্ট দিতে প্রথম দিকে অস্বীকার করে।এরপরেই ব্যাঙ্ক গ্রাহক ওয়াশিম হরিশ্চন্দ্রপুর থানা ও মালদা সাইবার ক্রাইম পুলিশের দ্বারস্থ হন।ইন্ডিয়ান ব্যাঙ্কের দেওয়া স্টেটমেন্টে দেখা যাচ্ছে বিহার রাজ্যের কাটিহার জেলার মহম্মদ ইমতিয়াজ নামে এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা গেছে। পুলিশ কিভাবে এই সাইবার ক্রাইমের(Cyber Crime) ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু করেছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00