Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নদী থেকে মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার, চাঞ্চল্য ঘাটালে

বুধবার ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর থানার কলোড়া এলাকার মানুষ। নদী থেকে উদ্ধার মহিলার বস্তাবন্দী দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর থানার কলোড়ার বাসিন্দারা। কাঁসাই নদীতে বস্তাবন্দি অবস্থায় বুধবার এক মহিলার দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। তাদের অভিযোগ, ধর্ষণ করে ওই মহিলাকে খুন করা হয়েছে। খুন করার পর তাঁর দেহ বস্তাবন্দি করে নদীতে ফেলে দেওয়া হয় বলে মনে করছেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। কাঁসাই নদী থেকে মহিলার বস্তাবন্দি দেহটি উদ্ধার করেন তদন্তকারীরা।

দেহ উদ্ধার করার পর দেখা যায়, ওই মহিলার নিম্নাঙ্গ বস্ত্রহীন। হাতে রয়েছে শাঁখা পলা। কপালে সিঁদুর। মুখ ছিল থ্যাতলানো। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। মহিলার পরিচয় জানার চেষ্টা করছে তদন্তকারীরা। মহিলার পরিচয় জানতে ছবি তুলে আশেপাশের থানাগুলিকে পাঠানো হয়েছে পুলিশের তরফে। পাশাপাশি এলাকায় কেউ নিখোঁজ রয়েছেন কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হওয়া মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঘাটালে।

যে প্রান্তে দেহটি উদ্ধার হয়, নদীর ধার সংলগ্ন সেখানের সরু রাস্তায় লোকের যাতায়াত খুব বেশি থাকে না। সন্ধ্যা নামলে ফাঁকা হয়ে যায় ওই এলাকা। স্থানীয় মৎসজীবিরা মাছ ধরতে আসেন সেখানে। কিছু ব্যবসায়ীদেরও আনাগোনা ছিল ওই অঞ্চলে। ফাঁকা থাকায় সেখানে প্রেম করতে আসেন অনেক যুবক-যুবতীও। বুধবার সকালে স্থানীয় কয়েকজন মানুষ দেহটি দেখতে পেয়ে খবর দেন পুলিশে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00