Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাঁশকুড়ায় ২৪ ঘন্টার মধ্যে দু’বার দলবদল জয়ী সিপিএম প্রার্থীর!

২৪ ঘন্টার মধ্যে জয়ী প্রার্থীর এমন তৎপরতার সঙ্গে দু’বার দল বদলে হতবাক হয়ে গিয়েছেন এলাকার ভোটাররা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত মঙ্গলবার রাজ্য পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পর দেখা যায় তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী শেখ শাহজাহান আলি। কিন্তু জয়ী হওয়ার পর নিজের দল ছেড়ে বৃহস্পতিবার যোগ দেন তৃণমূল কংগ্রেসে। তার ২৪ ঘন্টার মধ্যে আবার তৃণমূল ছেড়ে ফিরে গেলেন নিজের পুরনো দলে। ২৪ ঘন্টার মধ্যে জয়ী প্রার্থীর এমন তৎপরতার সঙ্গে দু’বার দল বদলে হতবাক হয়ে গিয়েছেন এলাকার ভোটাররা।

পাঁশকুড়া ব্লকের চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্য শেখ শাহজাহান আলি বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন মহাপাত্রের হাত ধরে জোড়াফুল শিবিরে যোগদান করেন। যদিও সিপিএম প্রার্থীর দলে যোগদান ভালো ভাবে নেননি স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ। এই যোগদানের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা। আর সেই ঘটনার ২৪ ঘন্টার মধ্যে সিপিএম জেলা সম্পাদক নিরঞ্জন সিহির হাত ধরে ফের সিপিএমে ফিরে আসেন শাহজাহান আলি। সিপিএমে ফিরে এসে তাঁর অভিযোগ, তাঁকে প্রলোভন দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছিল।

উল্লেখ্য শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, যারা টিকিট না পেয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে নির্দল হয়ে ভোটে দাঁড়িয়ে জয়ী হয়েছে, তাঁদেরকে দল আর ফেরাবে না। তবে বিরোধী দল যেমন বিজেপি, সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ থেকে কেউ যদি দলে যোগদান করতে চান তবে তাঁদের জন্য দরজা খোলা রয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00