Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভুয়ো নিয়োগ তালিকায় সোনারপুর পুরসভার এক কাউন্সিলরের নাম

বেআইনি নিয়োগ তালিকায় কাউন্সিলরের নামের খবরে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভুয়ো শিক্ষক- শিক্ষিকা নিয়োগের তালিকায় এবারে নাম কাউন্সিলরের (COUNCILOR)। রাজপুর- সোনারপুর পুরসভার কাউন্সিলর তিনি। বেআইনি নিয়োগ তালিকায় কাউন্সিলরের নামের খবরে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

জানা গিয়েছে, রাজপুর- সোনারপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। তাঁর নাম কুহেলি ঘোষ। তিনি চৌহাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের (HC) নির্দেশে গত বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশন (SSC) প্রকাশ করে নবম- দশম শ্রেণির শিক্ষক-শিক্ষিকা নিয়োগের ৯৫২ জনের তালিকা। তারপরেই প্রকাশ্যে এসেছে বেশ কিছু ওএমআর শিট। সেই তালিকাতেই নাম রয়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলার রাজপুর-সোনারপুর পুরসভার ১৮ নম্বরের ওয়ার্ডের এই কাউন্সিলরের নাম। তাঁর নাম রয়েছে ৪৭৪ নম্বরে। গত ২০১৯ সালে ইতিহাসের শিক্ষিকা হিসেবে কাজে যোগ দিয়েছিলেন তিনি। অবশ্য এখন তিনি স্কুলে যাওয়া বন্ধ করেছেন। 

যার বিরুদ্ধে অভিযোগ ওই কাউন্সিলর বলেন, এই বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। বিষয়টি বিচারাধীন। বলেন, আইনি পথে লড়াই করবেন তিনি। তাঁর দাবি, এসএসসি’র ২০১৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে তিনি পরীক্ষা দিয়েছিলেন। প্রসঙ্গত, এই বিদ্যালয়ের আগে তিনি শিক্ষিকা হিসেবে নিযুক্ত ছিলেন সোনারপুরের কোদালিয়া প্রাথমিক বালিকা বিদ্যালয়ে।

উল্লেখ্য, বেশকিছু ভাইরাল হওয়া ওএমআর শিটে দেখা গিয়েছে কেউ ওএমআর শিটে একটি উত্তরও করেননি। আবার কেউ সব উত্তরই করেছেন, তবে বেশিরভাগই ভুল। অবাক বিষয় সকলের প্রাপ্ত নম্বর ৫৩।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00