Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ফের হাজার ছুঁইছুঁই, বাড়ল মৃত্যু

গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৮০ জন। একদিনে নতুন করে প্রাণ হারিয়েছেন ১৩ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: উ‍ৎসবের মরসুমে ক্রমশই অস্বস্তি বাড়িয়ে চলেছে প্রাণঘাতী করোনাভাইরাস। আগের দিনের চেয়ে য‍ৎসামান্য কমলেও গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৮০ জন। এ নিয়ে টানা চারদিন দৈনিক সংক্রমণ হাজারের গণ্ডির কাছাকাছি পৌঁছল। দৈনিক সংক্রমণের পাশাপাশি অস্বস্তি বাড়িছে দৈনিক মৃত্যু। একদিনে নতুন করে প্রাণ হারিয়েছেন ১৩ জন। সেই সঙ্গে শনাক্তের হারও বেড়েছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ০৮ শতাংশে।

শনিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে। নতুন করে ৪৭ হাজার ১৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে ১ কোটি ৯১ লক্ষ ৮০ হাজার ৮৮৬টি নমুনা পরীক্ষা করা হল। নয়া নমুনা পরীক্ষায় ৯৮০ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৯১ হাজার ৯৯৪ জনে। পাশাপাশি মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ১৩ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ১৯ হাজার ২১৬ জন।’

দৈনিক সংক্রমণ যেমন উদ্বেগ বাড়িয়েছে তেমনই গত কয়েকদিন ধরে দৈনিক আক্রান্তের চেয়ে দৈনিক সুস্থতার হার কম হওয়াতেও স্বাস্থ্য আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮৮০ জন। এ নিয়ে করোনাকে হারিয়ে সুস্থ হলেন ১৫ লক্ষ ৬৪ হাজার ৫৫৮ জন। সুস্থতার হার কমে দাঁরিয়েছে ৯৮ দশমিক ২৮ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে ৮৭টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩১০ জনে।’

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিতের সংখ্যা সামান্য হ্রাস পেয়েছে। কিন্তু তাতে উদ্বেগ কাটছে না। কলকাতা মহানগরীতে আরও ২৭২ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আর উত্তর ২৪ পরগনা জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। কলকাতায় ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৪ জন আর উত্তর ২৪ পরগনায় ৫ জন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00