Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যে করোনায় একদিনে আক্রান্ত ৮৬২ জন, শুধু কলকাতায় ২৪৯ জন

দৈনিক সংক্রমণ বাড়ার পাশাপাশি দৈনিক মৃত্যুর সংখ্যাও আগের দিনের তুলনায় বেড়েছে। একদিনে প্রাণ হারিয়েছেন ১১ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘন্টা যেতে না যেতেই ফের ঊর্ধ্বমুখী করোনার রেখচিত্র।  নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোয় আগের দিনের তুলনায় রাজ্যে সংক্রমিতের সংখ্যা বেড়েছে।  গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৬২ জন। তার মধ্যে শুধুমাত্র কলকাতাতেই নতুন করে ২৪৯ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। দৈনিক সংক্রমণ বাড়ার পাশাপাশি দৈনিক মৃত্যুর সংখ্যাও আগের দিনের তুলনায় বেড়েছে। একদিনে প্রাণ হারিয়েছেন ১১ জন। তবে সংক্রমণের হার আগের দিনের তুলনায় সামান্য কমেছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়, ‘আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে। নতুন করে ৩৯ হাজার ১১২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় ৮৬২ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যার ফলে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৯৪ হাজার ৪৯৫ জনে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ২০ শতাংশে। দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। মহানগরীতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪৯ জন। কলকাতার পরেই সংক্রমণের নিরিখে রয়েছে উত্তর ২৪ পরগনা। বাংলাদেশ সীমান্তবর্তী জেলাটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৫ জন। হাওড়ায় ৬১ জন, হুগলিতে ৭০ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় ৮৮ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।’

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘দৈনিক সংক্রমণ বাড়ার পাশাপাশি গত ২৪ ঘন্টায় দৈনিক মৃত্যুও বেড়েছে। করোনার ছোবলে মৃত্যুমিছিলে সামিল হয়েছেন ১১ জন। এ নিয়ে রাজ্যে মারণ ভাইরাসের বলি হলেন ১৯ হাজার ১৬০ জন। দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতার হার অবশ্য বেশি। একদিনে প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে জয়ী হয়েছেন ৮৭১ জন। এ নিয়ে রাজ্যে এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত করোনাকে হারিয়ে জয়ী হলেন ১৫ লক্ষ ৬৭ হাজার ২০৯ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ২৯ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ২০টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮ হাজার ১২৬ জনে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00