Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুখবর, রাজ্যে গত ২৪ ঘণ্টায় কমল করোনার দৈনিক সংক্রমণের হার

গত মঙ্গলবার রাজ্যে একলাফে অনেকটাই বেড়েছিল করোনা সংক্রমণ। কিন্তু বুধবার তা কিছুটা নিম্নমুখী হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: গত মঙ্গলবার রাজ্যে একলাফে অনেকটাই বেড়েছিল করোনা সংক্রমণ। কিন্তু বুধবার তা কিছুটা নিম্নমুখী হয়েছে। সোমবার যেখানে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ছিল পাঁচশোর ঘরে, মঙ্গলবারই সেই সংখ্যা পৌঁছয় সাতশোর উপর। বুধবার আবার কমেছে সংক্রমণ, যার ধারা বজায় রয়েছে। ফলে চিন্তা কিছুটা কমেছে রাজ্যের স্বাস্থ্য কর্তাদের। বৃহস্পতিবার রাজ্যের জারি করা পশ্চিমবঙ্গের করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৫৭ জন। আক্রান্তের নিরিখে কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলা সবচেয়ে উপরে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের।

বিগত কয়েকদিন ধরেই রাজ্যের করোনা গ্রাফ ওঠানামা করছে। তবে এখনও বাংলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে চিন্তায় রাখছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলা। এই দুই জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন যথাক্রমে ১৫৩ ও ১২২ জন। বাকি জেলায় নতুন আক্রান্তের সংখ্যা নগন্য। তবে করোনা আক্রান্তের নিরিখে মৃত্যুর হার খুবই কম, এটাই যে স্বস্তির খবর। পজিটিভিটি রেটও দুই শতাংশের নীচে রয়েছে।

রাজ্যের জারি করা করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় মোট ৩৭,৩৭৬ জনের করোনা পরীক্ষা হয়েছিল। তার মধ্যে ৬৫৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এখনও পর্যন্ত রাজ্যে করোনার টিকা পেয়েছেন (প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে) ৯ কোটি ২৮ লক্ষ ১৬ হাজার ৫০৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের, এর ফলে রাজ্যে মারণরোগে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৯, ৫১০ জন। একধাক্কায় কমেছে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৭,৬৯০ জন। রাজ্যে করোনায় সংক্রমণের হার ১.৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন রাজ্যের ৬৬৭ জন, যার ফলে মোট সুস্থের সংখ্যা ১৫ লক্ষ ৯০ হাজার ২০৮ জন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00