Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সার্ভিস রিভলভারের গুলিতে মৃত্যু কনস্টেবলের! খুন নাকি আত্মহত্যা?

সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা। ফের একই ঘটনার পুনরাবৃত্তি, এবার ঘটেছে হুগলির সিঙ্গুরে

Share:

নিজস্ব প্রতিনিধি: সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা। ফের একই ঘটনার পুনরাবৃত্তি, এবার ঘটেছে হুগলির সিঙ্গুরে। দীপঙ্কর রঞ্জিত নামে এক কনস্টেবল আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। কনস্টেবল পদে কর্মরত ছিলেন। সোমবার রাতে ডিউটি করছিলেন সিঙ্গুরের নতুন বাজার এলাকায়, পুলিশ লাইনে আচমকাই গুলির শব্দ। সহকর্মীরা দেখতে পান চেয়ার বসে থাকা অবস্থাতেই মৃত্যু হয়েছে দীপঙ্কর রঞ্জিত।

ঠিক কী কারণে এই কাণ্ড ঘটালেন দীপঙ্কর রঞ্জিত? জানা যায়নি এখনও পর্যন্ত। গুলির শব্দ শুনেই তাঁর সহকর্মীরা ছুটে যান ও দেখতে পান চেয়ার বসা অবস্থাতেই গুলিবিদ্ধ হয়েছেন দীপঙ্কর। তড়িঘড়ি তাঁকে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে ওই কনস্টেবলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছে হুগলি জেলা পুলিশ। যদিও কেন এই কাণ্ড ঘটালেন দীপঙ্কর তা তদন্ত করবে হুগলি জেলা পুলিশ।

এই বিষয়ে হুগলির গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, ‘রাতে পুলিশ লাইনে সেন্ট্রির ডিউটিতে ছিলেন দীপঙ্কর। নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন তিনি। পরিবারের লোকেদের খবর দেওয়া হয়েছে। আত্মহত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00