Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘূর্ণিঝড় রিমলের আগেই হাসনাবাদের দু’জায়গায় ধসল নদী বাঁধ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আসছে ঘূর্ণিঝড় রিমল। তারআগেই ধস নামল উত্তর ২৪ পরগনার হাসনাবাদে ইছামতি নদীর বাঁধে। যুদ্ধকালীন তৎপতায় চলছে বাঁধ মেরামতের কাজ। গলা অবধি জলে চলছে মেরামতি। ঘূর্ণিঝড়ের ঘটনায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল থেকেই হাসনাবাদের আকাশ ছিল মেঘলা। আর চলছিল বৃষ্টি। আর তাতেই বাড়ছে থাকে জলস্তর। এরফলে ভেঙে যায় ইছামতি নদীর বাঁধ। অন্যদিকে হাসনাবাদের আংনারায় নদীবাঁধে ধস নামে।  বাড়তি জলস্তরের চাপ সরাসরি এসে পড়েছে নদীর বাঁধের উপর আর তাতেই ভেঙে পড়েছে বাঁধ। এই পরিস্থিতিতে প্রশাসনের ওপর ভরসা না রেখেই বাঁধ মেরামতের কাজ শুরু করেছে স্থানীয়রা। নিজেদের ঘর থেকে ত্রিপল, বাঁশ, ইট দিয়ে বাঁধ সারাইয়ের কাজ চলছে জোরকদমে।

উল্লেখ্য, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের অবস্থান সাগর দ্বীপ থেকে ২৭০ কিলোমিটার, ক্যানিং থেকে ৩১০, দিঘা থেকে ৩৯০ ও বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৯০ কিলোমিটার দূরে। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে রবিবার  রাত ১১টা থেকে ১টার মধ্যে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে আছড়ে পড়তে চলেছে রিমল। ইতিমধ্যেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় জারি হয়েছে লাল সতর্কতা। জেলা প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের সতর্ক করার কাজ চালানো হচ্ছে। অন্যদিকে মানুষকে সতর্ক করার জন্য মাইকিং প্রচার করছে প্রশাসন ।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00