Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘কালই কেন্দ্রের সরকার পড়ে যাচ্ছিল’, বর্ধমানে কারণ জানালেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে এই মন্তব্য করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) বুধবার সংসদে বাজেট পেশ করেছেন। বাজেট পেশের পর শেয়ার বাজারে ব্যাপক ধস নেমেছিল। এবার সেই বাজেট পরবর্তী দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবারই শেয়ার বাজারে ধস নামার পর সরকার পড়ে যাচ্ছিল বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে এই মন্তব্য করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, ‘সরকার তো কালই প্রায় পড়ে যাচ্ছিল,  শেয়ার বাজারে ধস নেমেছিল। কাউকে কাউকে অনুরোধ করে, আমরা জানি তারা কারা, নামগুলো বলতে চাই না, ৬-৮ জনকে ফোন করে বলেছে, যাদের শেয়ার পড়ে যাচ্ছে, তাদের কাউকে ২০ হাজার কোটি টাকা দাও, কাউকে বলেছে ২৯ হাজার কোটি টাকা দাও, কাউকে ১০ হাজার কোটি টাকা দাও, এই দিয়ে সরকার চলে… একটা সরকারের যদি প্ল্যানিং না থাকে।’

বুধবারই কেন্দ্রীয় বাজেটকে অমাবস্যার বাজেট বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারের পর বৃহস্পতিবারও কেন্দ্রের বাজেট নিয়ে নিয়ে সরব হন মমতা। এদিন রাজ্যের প্রশাসনিক প্রধান আরও বলেন, ‘৮০ সি ধারায়, এলআইসি, পিপিএফ, কিংবা মিউচ্যুয়াল ফান্ড মিলিয়ে আগে যেখানে দেড় লক্ষ টাকা পর্যন্ত ছাড় মিলত, সেখানে দেড় লক্ষ টাকা ছাড় আর পাবেন না। ২ যেটা বাড়িয়েছে, এখানেই দেড় উঠিয়ে দিল। এবার মেডিক্যাল ইনস্যুরেন্স… প্রিমিয়ামে ৮০ ডি ধারায় পুরো পরিবারের জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতেন, নতুন কর কাঠামোয় তাও পাবেন না।…৮০ সি ডি ধারায় ৫০ হাজার টাকা পর্যন্ত ন্যাশনাল পেনশন স্কিমে যে ছাড় ছিল, সেটাও আর পাবেন না। তার মানে আড়াই লক্ষ। আসলে দিল দুই লক্ষ, কাটল আড়াই লক্ষ।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00