Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোটার কার্ডে আধার লিঙ্ক বাধ্যতামূলক নয়, হিঙ্গলগঞ্জে দাঁড়িয়ে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভোটার কার্ডের সঙ্গে আধার (AADHAR) লিঙ্ক করা বাধ্যতামূলক নয় বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটার কার্ডের (Voter ID Card) সঙ্গে আধার (AADHAR) লিঙ্ক করা বাধ্যতামূলক নয় বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জে (Hingalganj) দাঁড়িয়ে এ কথা জানান রাজ্যের প্রশাসনিক প্রধান।

এদিন হিঙ্গলগঞ্জে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভোটার তালিকায় সবার নাম তোলার জন্য। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ভোটার তালিকায় নাম তোলার জন্য আধার কার্ড বাধ্যতামূলক নয়। ইচ্ছে হলে কেউ আধার কার্ড দিতে পারে, কেউ আধার দিতে না চাইলেও তার ভোটার কার্ডের জন্য আবেদনপত্র জমা নিতে হবে বলে জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের উদ্দেশে বলেন, ‘ভোটার লিস্ট হচ্ছে। ভোটার লিস্টে নাম থাকা আপনার অধিকার। ভোটার লিস্টে নাম না থাকলে আপনার পরিচয় থাকবে না। যে সমস্ত ছাত্র ছাত্রীরা ১৭ থেকে ১৮তে পড়ছেন তারাও ভোটার লিস্টে নাম তুলবেন। আর নাম তুলতে গিয়ে যদি কেউ বলে আধার কার্ড নিয়ে এসো তবে নাম উঠবে, অটা কিন্তু ঠিক নয়। সরকার জানিয়ে দিয়েছে আধার কার্ড কম্পালসারি নয়। যদি কারোর ইচ্ছে হয় দেবে, কিন্তু আমার নেই আমি দেব না। এটায় মাথায় রাখবেন।’

এদিন প্রশাসনিক আধিকারিক ও কর্মীদের উদ্দেশেও বার্তা দেন মুখ্যমন্ত্রী। দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত আবেদনপত্র জমা পড়ছে সেগুলি ভালো করে দেখার নির্দেশ দেন তিনি। পাশাপাশি সুন্দরবন আলাদা জেলা হচ্ছে বলে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুন্দরবন অঞ্চলের মানুষকে প্রশাসনিক কাজের জন্য অনেক দূরে যেতে হয়। পৃথক জেলা হলে সেই সমস্যা দূর হবে বলে জানান রাজ্যের প্রশাসনিক প্রধান।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00