Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছটপুজো উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সকলকে ছটপুজোর শুভেচ্ছা’। তাঁর কামনা, ঈশ্বরের আশীর্বাদে সকলে খুশি, উন্নতি এবং সুস্বাস্থ্যের অধিকারী হোক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছটপুজো উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের অফিসিয়াল পেজ থেকে শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সকলকে ছটপুজোর শুভেচ্ছা’। তাঁর কামনা, ঈশ্বরের আশীর্বাদে সকলে খুশি, উন্নতি এবং সুস্বাস্থ্যের অধিকারী হোক। অন্যদিকে, আজ প্রখ্যাত সাহিত্যিক সুকুমার রায়ের জন্মদিবস। সামাজিক মাধ্যমে তাঁর উদ্দেশ্যেও শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি। আজকের দিনেই জন্ম গ্রহণ করেছিলেন প্রখ্যাত নিউক্লিয় বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাভা। তাঁর উদ্দেশ্যেও শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, গতকাল অকাল প্রয়াণ হয়েছে পুরুলিয়ার হুড়ার ব্লক সভাপতি শ্যাম নারায়ণ মাহাতর। তাঁর প্রয়াণে গতকাল সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপণ করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিকে, আজ তিনি উপস্থিত হয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসের সমাবর্তন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিশ্ববাংলা কনভেনশন হলে।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00