Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেলা থেকে তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার দুই

পুলিশের তৎপরতায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে, বাকি ৩ যুবক পলাতক।বাকি অভিযুক্তদের খোঁজে এলাকায় কড়া তল্লাশি চালানো হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিবেদক: ফের নাবালিকা ধর্ষণের ঘটনা। গভীর রাতে মেলা থেকে ১৩ বছরের নাবালিকাকে জোর করে তুলে নিয়ে গিয়ে গণ-ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশের তৎপরতায় গ্রেফতার হয়েছে দুজন। সূত্রের খবর পলাতক আরও তিনজন। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের শালদহে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

অভিযোগ, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার চন্ডিপুরের পাশের গ্রাম উত্তর শালদহ এলাকায় হচ্ছিল উরুষ মেলা। ওই নাবালিকা পরিবারের সঙ্গে মেলা দেখতে গিয়েছিল। রাত বারোটা নাগাদ প্রকৃতির ডাকে সাড়া দিতে মেলার পাশে্র ফাঁকা মাঠে গেলে সেখানেই কয়েকজন যুবক মেয়েটির মুখে কাপড় জড়িয়ে তাকে সেখান থেকে জোর করে তুলে বাইকে করে চম্পট দেয়। এরপর বেশ কয়েক কিলোমিটার দূরে চন্ডিপুর হাই স্কুলের পেছনে এক পরিতক্ত স্বাস্থ্য কেন্দ্রের ছাদে লাগাতার চলে গণধর্ষণ। ক্রমাগত ধর্ষণের ফলে জ্ঞান হারিয়ে ফেলে নাবালিকা। এরপর অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। চাউর হয়ে যায় সেই খবর। বাড়ির লোক স্থানীয়দের সাহায্যে অচৈতন্য অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে। জানা গিয়েছে ধর্ষিতা নাবালিকা স্থানীয় মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী। ঘটনার পরে স্থানীয় পুলিশের তৎপরতায় ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে, বাকি ৩ যুবক পলাতক।

এদিন হরিশ্চন্দ্রপুর থানাতে অভিযোগ দায়ের করেছেন ধর্ষিতা নাবালিকার মা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে। বাকি অভিযুক্তদের খোঁজে এলাকায় কড়া তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00