Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চকলেটের লোভ দেখিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন, গ্রেফতার ১

স্থানীয়রা শুনতে পান যন্ত্রণাদায়ক সেই চিৎকার। এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। শনিবার রাতে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত প্রৌঢ় অশোক দাসকে।  

Share:

নিজস্ব প্রতিবেদক: চকলেটের লোভ দেখিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনা ঘটল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। অভিযোগের তির এক প্রৌঢ়ের বিরুদ্ধে।এই খবরে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশি তৎপরতায় গ্রেফতার হয়েছে অভিযুক্ত। জানা গিয়েছে, ধৃতের বাড়ি মুর্শিদাবাদের  অরঙ্গাবাদে।

পুলিশ (police) সূত্রে জানা গিয়েছে, শনিবার বাড়ির পাশে আমবাগানে খেলছিল নাবালিকা। তখনই তাকে দেখতে পায় অভিযুক্ত। তখন প্রায় দুপুর ১২ টা। এরপরেই চকলেটের লোভ দেখানো হয় ওই ৯ বছরের নাবালিকাকে। তারপর অদূরবর্তী এক ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে চালানো হয় যৌন নির্যাতন। প্রবল যন্ত্রণায় চিৎকার শুরু করে নাবালিকা (Children)। স্থানীয়রা শুনতে পান যন্ত্রণাদায়ক সেই চিৎকার। এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। শনিবার রাতে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত প্রৌঢ় অশোক দাসকে।

নাবালিকার (Child) পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চকলেট দেওয়ার লোভ দেখিয়ে অভিযুক্ত যৌন নির্যাতনের চেষ্টা চালায়। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন রাতেই অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। রবিবার (আজ) তাকে আদালতে তোলা হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00