Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সূতির সভা থেকে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর, প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান

Share:

নিজস্ব প্রতিনিধি, মু্র্শিদাবাদ : মুর্শিদাবাদের সূতির সভা থেকে ফের বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় উঠে এসেছে বাবরি মসজিদ ধ্বংসের কথা, উঠে এসেছে কাটরা মসজিদের কথাও। তিনি বলেছেন, বিজেপির কথা শুনে, কোনও ধর্মীয় সংগঠন-কোনও মৌলবাদী সংগঠনের প্ররোচনায় পা দেবেন না। মানুষে মানুষে ভাগাভাগি করতে নিষেধ করা হয়েছে। তিনি চোখের সামনে কোনও দাঙ্গা দেখতে চান না।

দাঙ্গা প্রসঙ্গে তাঁর মন্তব্য, তিনি দাঙ্গার বিরুদ্ধে। মানুষ দাঙ্গা করে না। দাঙ্গা করার জন্য বাইরে থেকে লোক আনা হয়। অনেকেই প্ররোচনায় পা দিয়ে ফেলেন। হাত জোর করে অনুরোধ কোনও রকম প্ররোচনায় পা দেবেন না। দাঙ্গা করলে দিদি কখনও সঙ্গে থাকবে না। এলাকার মহিলার উদ্দেশ্যে বলেছেন, দাঙ্গা রুখবেন কিনা। শান্তির পৃথিবীতে শান্তিতে থাকতে চান। ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে ভক্তি, ধর্ম মানে সম্প্রীতি। ধর্ম যার যার, উৎসব সবার। সব মন্দিরে যান, তিনি সব অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

এখান থেকেই তিনি বলেছেন, রাজ্যে রাজ্যে বিবাদ হলে দেশেরই ক্ষতি হয়। অশান্তি বন্ধ করতে আহ্বান জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে শতাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতি, ধুলিয়ান ও ফরাক্কার জন্য নতুন মহকুমা অফিস গঠন করা হবে।

সোমবারই অশান্তি বিধ্বস্ত মুর্শিদাবাদে গিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই দিনই বিধায়ক সাংসদদের নিয়ে বৈঠক করেছে তিনি। মঙ্গলবার সামশেরগঞ্জে ক্ষতিগ্রস্থদের সঙ্গে দেখা করেছেন তিনি। সকলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00