Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলার কৃষকদের জন্য আবার ‘কৃষকরত্ন’ সম্মান চালু করলেন মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষকদের জন্য আবার ‘কৃষকরত্ন’ সম্মান চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিডের কারণে গত দু বছর এই সম্মাননা প্রদান বন্ধ ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের কৃষকদের জন্য আবার ‘কৃষকরত্ন’ সম্মান চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড পরিস্থিতির কারণে গত দু বছর এই সম্মাননা প্রদান বন্ধ ছিল। রাজ্যের কৃষকদের সম্মানিত করতে আবার তা চালু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্নে সূত্রে খবর, পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্লক থেকে একজন করে কৃষককে এই সম্মাননা দেওয়া হবে। মোট ৩৪২ জন রাজ্য সরকার কর্তৃক পুরস্কৃত হবেন। পুরস্কার হিসাবে থাকছে ১০ হাজার টাকার চেক এবং একটি শংসাপত্র। আগামী ১৭ মে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। জানা গিয়েছে, সেখান থেকেই কৃষকদের এই সম্মান তুলে দেওয়া হবে। প্রসঙ্গত, তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যেই ‘কৃষকবন্ধু’ প্রকল্পের ভাতার পরিমাণ বাড়িয়েছে। যে কৃষকদের এক একরের বেশি জমি রয়েছে তাঁরা কৃষকবন্ধু প্রকল্পে ৫ হাজার টাকা করে পেতেন। কিন্তু তৃতীয়বার তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর কৃষকদের স্বার্থে সেই ভাতা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। বঙ্গের অন্নদাতারা এবার থেকে এই প্রকল্পে ১০ হাজার টাকা করে পাবেন। পাশাপাশি যে কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে, তাঁরা চার হাজার টাকা করে পাবেন এই প্রকল্পে।

২১ মে থেকে ফের ‘দুয়ারে সরকার’ চালু হতে চলেছে। দুয়ারে সরকার শিবিরে কৃষকরা কৃষকবন্ধু প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। নবান্নের নির্দেশিকা অনুসারে, আগামী ৬ জুনের মধ্যে কৃষকবন্ধু প্রকল্পে নতুন আবেদনকারীদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। আগামী জুন মাস থেকে কৃষকবন্ধু প্রকল্পের জন্য বছরের প্রথম কিস্তির টাকা পাঠানো শুরু হবে বলে জানা গিয়েছে। খারিফ ও রবি মরশুমের আগে মোট দুটি কিস্তিতে কৃষকবন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00