Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেমিক্যাল স্প্রে ব্যবহার করে ৫ লক্ষ টাকার সামগ্রী চুরি করল চোর

আমবাড়ি ফাঁড়ি সূত্রে জানা গেছে লিখিত অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: কেমিক্যাল স্প্রে করে পরিবারের সবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে সর্বস্ব চুরি। রাজগঞ্জের জলডুমুর গ্রামে এহেন চুরির ঘটনায় গ্রাম জুড়ে আতঙ্ক। তদন্তে আমবাড়ি ফাঁড়ির পুলিশ। রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রামপঞ্চায়েতের জলডুমুর গ্রামের বাসিন্দা নরেশ রায়ের পরিবারের সদস্যরা বরাবর রাতে খাওয়া দাওয়া সেরে অনেক রাত পর্যন্ত টিভি দেখে। তারপর ঘুমাতে যায়।কিন্তু অদ্ভুত ভাবে গতকাল দুপুরের পর থেকে গোটা পরিবার কার্যত তন্দ্রাচ্ছন্ন হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পরে। ঘরের দরজা খোলাই ছিল। এরপর সকালে উঠে দেখে বাড়ির আলমারি ভাঙা। চুরি হয়ে গিয়েছে বাড়িতে ৯০ গ্রামের মত সোনার গহনা, মোবাইল ফোন, নগদ ৪০ হাজার টাকা সহ প্রায় ৫ লক্ষ টাকার সামগ্রী।

ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাড়ি ফাঁড়ির পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ঘটনায় পরিবারের সদস্য দিলীপ রায় বলেন গতকাল দুপুরের পর থেকে আমাদের খুব ঘুম পাচ্ছিলো। আমরা ঘুমিয়ে পড়ি। আজ সকালে উঠে দেখি আলমারি ভেঙে সোনা গহনা, নগদ টাকা ও মোবাইল ফোন গুলি চুরি করে নিয়ে গিয়েছে চোরের দল। আমাদের মনে হচ্ছে কিছু কেমিক্যাল জাতীয় জিনিস স্প্রে করে এই চুরি করেছে চোর। গ্রামে কোনও দিন এভাবে চুরি হয়নি। এই খবর জানাজানি হতেই গ্রামে আতঙ্ক। পুলিশকে খবর দেওয়া হয়েছে। তদন্তে এসেছে।

পরিবারের অপর সদস্য দেবাশীষ রায় বলেন আমাদের অজ্ঞান করে চোর প্রায় ৯০ গ্রাম সোনার গহনা ও নগদ ৪০ হাজার টাকা এবং মোবাইল ফোন গুলি চুরি করে পালিয়ে গিয়েছে। আমরা এই ঘটনার সঠিক তদন্ত চাই। আমরা চাই পুলিশ আমাদের খোয়া যাওয়া গহনা সহ অন্যান্য জিনিস খুঁজে বের করে দিক। আমবাড়ি ফাঁড়ি সূত্রে জানা গেছে লিখিত অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00