Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আইসি থানায় বসালেন বিয়ের আসর, বিয়ে দিলেন সিভিক ভলান্টিয়ার যুগলের

Share:

নিজস্ব প্রতিনিধি,চাপড়া: নদিয়া জেলার চাপড়া থানায় বসল বিয়ের আসর। সিভিক ভলান্টিয়ারের বিয়ে দিলেন আইসি স্বয়ং।মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন চাপড়া থানার(Chapra P.S.) আইসি অনিন্দ্য মুখার্জী। সমাজের স্বামী হারা কন্যার বিয়ে সম্পন্ন করে তিনি আবারও প্রমাণ করলেন মানবিকতার ।পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী নয়, বরং সমাজের অসহায় মানুষেরও এক বড় ভরসাস্থল।

চাপড়া থানার উদ্যোগে থানা চত্বরে আয়োজন করা হয় স্বামী হারা অসহায় মেয়ের বিয়ের আসর। ফুল, আলোকসজ্জা আর অতিথিদের উপস্থিতিতে এক সুন্দর পরিবেশ তৈরি হয়।বিয়েতে উপস্থিত ছিলেন থানার অন্যান্য পুলিশকর্মীরাও ।২০২১ সালে ক্যান্সারে আক্রান্তের মৃত্যু হয়েছিল মামনি ঘোষের(Mmoni Ghosh) স্বামী।তার একটি পুত্রসন্তান রয়েছে।

পাত্র রথীন হালদার(Rathin Haldar) ।বাড়ি কড়ুইগাছি গ্রামে। পেশায় সিভিক ভলান্টিয়ার।বিয়ে শুধু একটি সামাজিক দায়িত্বই নয়, বরং এক মহৎ উদ্যোগ। আইসি অনিন্দ্য মুখার্জীর এই উদ্যোগকে এলাকার মানুষ অত্যন্ত প্রশংসা করেছে।কন্যার হাত ধরিয়ে দিতে তিনি পিতৃস্নেহে ভরিয়ে দেন পরিবেশ।কন্যার নতুন জীবনের জন্য আশীর্বাদ করেন।এই মহৎ কাজে যারা সহায়তা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা। মৃদু সানাইয়ের সুরে নব জীবনে প্রবেশ করলেন রথীন ও মামনি। তাদের জন্য রইল শুভেচ্ছা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00