Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুর্শিদাবাদে কংগ্রেস-বিজেপি বোঝাপড়ার ইঙ্গিত দিলেন চন্দ্রিমা

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর গড় হিসাবে পরিচিত মুর্শিদাবাদেও কার্যত তৃণমূল ঝড় বয়ে গিয়েছে একুশের নির্বাচনে। যদিও সেখানেই দুটি আসনে পদ্মফুলও ফুটেছে এবার। সেই দুই আসন হল মুর্শিদাবাদ ও বহরমপুর। এই দুই কেন্দ্রে বিজেপির জয় নিয়েই এবার প্রশ্ন তুলে দিল তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলার বুকে বিজেপির প্রাপ্ত আসন ছিল মাত্র ৩। কিন্তু ২০২১ সালে সেই আসন প্রাপ্তির সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৭। একই সঙ্গে বাংলা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বাম আর কংগ্রেস। মালদা, মুর্শিদাবাদ আর উত্তর দিনাজপুর জেলার মতো তথাকথিত জেলাগুলি থেকেও কংগ্রেস একটি আসনও পায়নি। অথচ এই ৩ জেলাতেই চমকে দেওয়ার মতো ফল করেছে তৃণমূল। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর গড় হিসাবে পরিচিত মুর্শিদাবাদেও কার্যত তৃণমূল ঝড় বয়ে গিয়েছে একুশের নির্বাচনে। যদিও সেখানেই দুটি আসনে পদ্মফুলও ফুটেছে এবার। সেই দুই আসন হল মুর্শিদাবাদ ও বহরমপুর। এই দুই কেন্দ্রে বিজেপির জয় নিয়েই এবার প্রশ্ন তুলে দিল তৃণমূল যা জেলা কংগ্রেসকে তো বটেই, প্রদেশ কংগ্রেস নেতৃত্বকেও রীতিমত অস্বস্তিতে ফেলে দিয়েছে।

রবিবার বহরমপুরে পুরভোটের প্রস্তুতিসভায় যোগ দিতে গিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই তিনি শহরের রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে ডোমকল, বহরমপুর, কান্দি, বেলডাঙা, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ এবং মুর্শিদাবাদ পুরসভার নেতা ও কর্মীদের নিয়ে সভা করেন। সেই সভা থেকে চন্দ্রিমা ভট্টাচার্য সিপিএম, বিজেপি এবং কংগ্রেসকে একযোগে আক্রমণ করেন। তিনি বলেন, ‘কংগ্রেস আর সিপিএম বিজেপিকে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে। বহরমপুর বিধানসভা কেন্দ্রটি কংগ্রেস বিজেপিকে তুলে দিয়েছে। বিভেদকামী শক্তির সঙ্গে ওদের সমঝোতা হয়েছে। পুরসভাগুলিতে উন্নয়নমূলক কাজ অনেক হয়েছে। যেগুলি বাকি রয়েছে, সেগুলিও দ্রুত করা হবে। শুধু ভোট আছে বলে আমরা এমনটা করছি না। তাই ভোটের পরে পুরসভা দখলের দরকার হবে না। মানুষ ভোট দিয়ে আমাদের জয়ী করবেন। আত্মঅহঙ্কার বাড়লে মানুষ চেয়ার সরিয়ে দেবে। দুটো আসন বিজেপি কেন পেল? তৃণমূলকে ঠেকাতে কংগ্রেস বিজেপিতে কী বোঝাপড়া হয়েছিল!’

চন্দ্রিমার এই কথাতেই অস্বস্তি ছড়িয়েছে কংগ্রেসে। কেননা মুর্শিদাবাদ ও বহরমপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের পিছনে যে কংগ্রেসের একাংশের হাত আছে তা আগেই উঠে এসেছিল। চন্দ্রিমা নাম না করেই সেই শিবিরকেই কার্যত তাক করেছেন। তাতেই অস্বস্তিতে পড়েছেন জেলা কংগ্রেস নেতৃত্ব। অস্বস্তিতে পড়েছেন অধীর নিজেও। তাই জেলা কংগ্রেস থেকে অধীর কেউই এখন চন্দ্রিমার আক্রমণের যোগ্য জবাব দিতে পারছেন না। বরঞ্চ অধীর এখন সামনে আনছেন যে, তৃণমূলের জন্যই বাংলায় আরএসএসের শাখা কার্যালয় বেড়েছে। যদিও ওয়াকিবহাল মহলের ধারনা, অধীর ২০২৪ এর আগে বিজেপির দিকে পা বাড়াতেই পারেন নিজের আসন বাঁচাতে। কেননা এবার মুর্শিদাবাদ জুড়ে যে ফলাফল সামনে এসেছে তাতে করে ২০২৪ সালের লোকসভা নির্বাচন অধীরের পক্ষে কংগ্রেসে থেকে জেতা খুবই কঠিন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00