Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গুলি চালিয়ে পলাতক আততায়ীরা, ক্রেতার বদলে মৃত্যু হল ব্যবসায়ীর

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে বন্দুকের গুলিতে কেঁপে উঠল মুর্শিদাবাদ জেলার(Murshidabad Incident) সুতি এলাকা। সেখানকার একটি স্থানীয় সিমেন্টের দোকানে ক্রেতাকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন বাইকে চেপে আসা একদল দুষ্কৃতী(Shoot Out Incident)। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে ক্রেতার বদলে একটি গুলি এসে লাগে ইয়াদ শেখ ওরফে বিশু নামে ওই ব্যবসায়ীর শরীরে। মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন সিমেন্ট ব্যবসায়ী বিশু।

আরও পড়ুনঃ বাজি কিনে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু বাইক চালকের

গুলি চালানোর পরই পরিস্থিতি বেগতিক বুঝে চম্পট দেয় ওই আততায়ীরা। বিশুর শরীর থেকে নেমে আসে রক্তের ধারা। রক্তাক্ত অবস্থাতেই তাঁকে সুতির সরকারি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা বিশুকে মৃত বলে ঘোষণা করেন(Shoot Out Death)। ঘটনার পর এলাকায় তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কি কারণে এমন ঘটনা ঘটল তার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। দোকানে আসা ক্রেতাকে কেন মারার চেষ্টা করছিল আততায়ীরা, কি নিয়ে উভয়ের সংঘাত রয়েছে, এই সকল প্রশ্নের উত্তর জানার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ বিবাহিত মহিলাকে প্রেমের ফাঁদে ফেলে সহবাস, গ্রেফতার যুবক

সাতসকালে মুর্শিদাবাদের সুতি এলাকার ওই সিমেন্টের দোকানে কেন হামলা করা হল তার কারণ খুঁজছে পুলিশ। স্থানীয়দের এবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরাও বিশেষ কিছু বলতে পারেননি। আততায়ীদের পরিচয় এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি তবে বাইকে একাধিক ব্যক্তি ছিল এটুকু নিশ্চিত। তাঁদের হামলার পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের একটি বাইক করা উদ্ধার হয়েছে পুলিশের তরফে। বাইকের নম্বর যাচাই করে আততায়ীদের ধরার চেষ্টা চলছে। দোকানে আসা যে ক্রেতাকে লক্ষ্য করে গুলি চলেছিল তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে সিমেন্ট ব্যবসায়ীর পরিবারে। তাঁদের আফশোস, বিনা কারণে তাঁদের পরিবারের কর্তাকে অকালে মরতে হল। দোষীদের যত দ্রুত সম্ভব চিহ্নিত করে তাঁদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00