Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দাশনগর থানা এলাকার একাধিক জায়গায় তল্লাশি CBI’র

রাজ্যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার OMR Sheet কেলেঙ্কারির হদিশ পেতে চাইছে CBI। সেই সূত্রেই হাওড়ায় তল্লাশি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার সকাল থেকে হাওড়ার(Howrah) দাশনগর(Dasnagar) থানা এলাকার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। দাশনগর থানার আলামোহন দাস রোডে কৌশিক মাজি নামে এক ব্যক্তির ফ্ল্যাটে তল্লাশি অভিযানে নেমেছেন তদন্তকারীরা। ওই ব্যক্তির বাড়ি, অফিস, গোডাউন এবং বাড়িতে একই সঙ্গে তল্লাশি অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তারা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, রাজ্যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার OMR Sheet কেলেঙ্কারির হদিশ পেতে চাইছে CBI। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, সম্প্রতি নিয়োগ মামলাকে ঘিরে একাধিকবার কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। সেকারণেই আচমকা সিবিআইয়ের এই তৎপরতা। তবে এদিনের তল্লাশির ঘটনায় কাউকে এখনও গ্রেফতার করা হয়নি বলেই জানা যাচ্ছে।

সূত্রের খবর, ‘এস বসু রায় অ্যান্ড কোম্পানি’ নামের একটি সংস্থার কর্তা কৌশিক মাজি। পর্ষদের তরফে প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় OMR Sheet দেখে নম্বর দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল কৌশিক মাজির সংস্থাকে। ইতিমধ্যে সংশ্লিষ্ট সংস্থার কর্তাকে সিবিআই আধিকারিকেরা একবার জেরাও করেছেন। জেরায় বিস্তর অসঙ্গতি থাকার কারণেই এই তল্লাশি বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর। গত সপ্তাহেই পর পর টানা তিন দিন নিয়োগ মামলার শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI’র ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের কার্যকারিতা নিয়ে প্রধানমন্ত্রীর দফতরে নালিশ করার চিন্তাভাবনা করছেন বলেও জানিয়েছিলেন বিচারপতি। কটাক্ষের সুরে বিচারপতিকে বলতে শোনা গিয়েছিল, ‘এর চেয়ে উলুবেড়িয়া থানাকে কেসটা দিলে ভাল হত!’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00