Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেন্দ্রীয় সংশোধনাগারে ভেতর গাঁজা পাচার! গ্রেফতার কারারক্ষী

অবশেষে গাঁজা পাচারকারী কারারক্ষীকেও চিহ্নিত করা গিয়েছিল। কিন্তু অপেক্ষা করা হচ্ছিল উপযুক্ত প্রমাণের। শনিবার সেই সুযোগ চলে আসে।

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দীদের গাঁজা পাচারের অভিযোগ। মহম্মদ মফিজুদ্দিন নামে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের এক কারারক্ষীকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতারির সময়ও ধৃতের কাছ থেকে ১২টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়েছে। স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জলপাইগুড়িতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সংশোধনাগারের ভেতরে বন্দীদের গাঁজা পৌঁছে দেওয়া হচ্ছিল। বিষয়টির ওপর অনবরত নজর রেখেছিলেন কয়েকজন আধিকারিক। অবশেষে গাঁজা পাচারকারী কারারক্ষীকেও চিহ্নিত করা গিয়েছিল। কিন্তু অপেক্ষা করা হচ্ছিল উপযুক্ত প্রমাণের। শনিবার সেই সুযোগ চলে আসে। শনিবার দুপুরে মহম্মদ মফিজুদ্দিনকে হাতেনাতে ধরে ফেলে নিরাপত্তারক্ষীরা। তারপর তাঁকে জেল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।

কেন্দ্রীয় সংশোধনাগার থেকে খবর যায় কোতোয়ালি থানায়। জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকারের নেতৃত্বে শুরু হয়েছে তদন্ত। বর্তমানে ধৃত কারারক্ষীকে জিজ্ঞাসাবাদ চলছে। তাঁর সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না, তারও খোঁজ চলছে। পাশাপাশি তিনি কোথা থেকে গাঁজা সংগ্রহ করতেন, তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00