Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লালন শেখের মৃত্যুর তদন্তে সিট গঠন হাইকোর্টের

আদালতে বড় ধাক্কা খেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)।

Share:

নিজস্ব প্রতিনিধি: বকটুই গণহত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে মৃত্যুর ঘটনার তদন্তে সিট (SIT) গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ফলে আদালতে বড় ধাক্কা খেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)।

সিবিআই হেফাজতে থাকাবস্থায় লালন শেখের মৃত্যুর তদন্তভার চেয়ে আবেদন করেছিল সিবিআই। কিন্তু সোমবার কলকাতা হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে। হাইকোর্ট সিট (SIT) গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে। এদিন আদালত আইপিএস (IPS) প্রণব কুমারের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। কলকাতা পুলিশের হোমিসাইড শাখার প্রধান বীরেশ্বর চট্টোপাধ্যায় বিশেষ দলে রয়েছেন। তদন্তকারী দলের বাকি সদস্যদের নির্বাচন করবেন প্রণব কুমার। সিটের তদন্তের শেষে রিপোর্ট জমা দিতে হবে নিম্ন আদালতে। তবে এই মামলায় কোনও সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের নির্দেশ ছাড়া হবে না বলে আজ নির্দেশ দেওয়া হয়েছে।

হাইকোর্ট এদিন জানায়, লালন শেখের রহস্যমৃত্যুর তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর ভূমিকা সঠিক ছিল না। হেফাজতে মৃত্যু আসলে সিবিআই এর ব্যর্থতার প্রমাণ। লালনের স্ত্রীর প্রতি আদালত সহানুভূতিশীল। উল্লেখ্য গত বছর ১২ ডিসেম্বর বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের (Lalan Sheikh) মৃত্যু হয় সিবিআই (CBI) হেফাজতে থাকাকালীন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00