Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গোসাবাকে হারিয়ে ভোটদানে শীর্ষে শান্তিপুর! এখনও পিছিয়ে খড়দহ

রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন। এদিন সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি ও হাতে গোনা কয়েকটা অভিযোগ ছাড়া নির্বিঘ্নে এখনও পর্যন্ত চলছে ভোটগ্রহণ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন। এদিন সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি ও হাতে গোনা কয়েকটা অভিযোগ ছাড়া নির্বিঘ্নে এখনও পর্যন্ত চলছে ভোটগ্রহণ। দুপুর গড়িয়ে বিকেল হয়ে সন্ধ্যা নামার আগেই হু হু করে বাড়ছে ভোটদানের হার। একুশের বিধানসভাতে যে হারে ভোট পড়েছিল, আজও সেই হারেই পড়ছে ভোট। দুপুর পর্যন্ত ভোটদানের নিরিখে পিছিয়ে থাকা খড়দহ আসনেও ভালোই ভোট পড়েছে বিকেল পাঁচটার মধ্যে।

শনিবারের চার কেন্দ্রের উপনির্বাচন নিয়ে কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হারে শীর্ষে রয়েছে নদিয়ার শান্তিপুর। ওই কেন্দ্রে ৭৬.১৪ শতাংশ ভোট পড়েছে। এর পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা। সেখানে ভোট পড়েছে ৭৫.৯১ শতাংশ। কোচবিহার জেলার দিনহাটা কেন্দ্রে ৬৯.৯৭ শতাংশ ভোট পড়েছে। উত্তর ২৪ পরগনার খড়দহে ভোট শতাংশ ৬৩.৯০। প্রত্যেক কেন্দ্রেই কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে ভোটগ্রহণ চলছে। সজাগ রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

চার বিধানসভার মধ্যে দুটিতে একুশের ভোটে জিতেছিল বিজেপি। দিনহাটা ও শান্তিপুর। বিজেপির দুই সাংসদ ওই আসনেগুলিতে ভোটে দাঁড়ান ও জয় লাভ করেন। কিন্তু সাংসদ পদ ধরে রাখতে বিধানসভা থেকে পদত্যাগ করেন নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। তাই নদিয়ার শান্তিপুর ও কোচবিহারের দিনহাটাতে ফের নির্বাচন গ্রহনের কাজ চলছে। অপরদিকে গোসাবা ও খড়দহে আসনে তৃণমূল জিতলেও দুই প্রার্থী করোনায় মারা যান। তাই দুই কেন্দ্রে চলছে ভোটগ্রহন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00