Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিকাল ৫টা পর্যন্ত সাগরদিঘিতে ভোট পড়ল ৭৩.৪৯ শতাংশ

সাগরদিঘি বিধানসভা আসনের উপনির্বাচনে বিকাল ৫টা পর্যন্ত প্রায় ৭৩ শতাংশ ভোট পড়ল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাঙ্গ হল মুর্শিদাবাদ(Murshidabad) জেলার সাগরদিঘি (Sagardighi) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন (Assembly Seat Bye Election)। এদিন বেশ শান্তিপূর্ণ ভাবেই ভোট হয়েছে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তাঁদেরই দেওয়া সূত্র বলছে, এদিন ওই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিকাল ৫টা পর্যন্ত ৭৩.৪৯ শতাংশ ভোট পড়েছে। সম্পূর্ণ তথ্য আসতে রাত অবশ্য রাত হয়ে যাবে। তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে মোট ভোটদানের হার ৮০ শতাংশের কাছাকাছি থাকবে। তবে সব থেকে বড় কথা, প্রায় প্রতিটি নির্বাচনেই দেখা যায় মুর্শিদাবাদের ক্ষেত্রে হিংসার হানাহানি। সাগরদিঘির উপনির্বাচন নিয়েও আশঙ্কা ছিল অনেকের। এমনকি তা দুপুরের দিকে হতে পারে বলেও অনেকে মনে করেছিলেন। যদিও সেই ধরনের কোনও অশান্তির ঘটনা ঘটেনি। তবে বেশ কিছু বিক্ষিপ্ত অভিযোগ এসেছে, কমিশনের কাছেও তা জমা পড়েছে। কমিশনের দাবি, প্রতিটি ক্ষেত্রেই দ্রুত পদক্ষেপ করা হয়েছে।

আরও পড়ুন নিয়োগ দুর্নীতিতে সাজা মানিক-তাপসের, বাজেয়াপ্ত সম্পত্তি, ফ্রিজড ব্যাঙ্ক অ্যাকাউন্ট

এদিন সকাল থেকেই সাগরদিঘির মোট ২৪৬টি বুথে আধাসেনা ও রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী মোতায়েনের মাধ্যমে ভোটগ্রহণ শুরু করা হয়। সকাল থেকেই উৎসাহী ভোটাররা বুথে বুথে ভিড় জমান। প্রতিটি বুথেই সিসি ক্যামেরার নজরদারিতে চলে ভোটগ্রহণ। ভোট চলাকালীন লাইভ ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থাও করা হয়। এই উপনির্বাচনে ৪৪টি ‘ক্রিটিক্যাল’ বুথের দিকে বাড়তি নজর ছিল নির্বাচন কমিশনের। শান্তিপূর্ণ ভোট করানোই কমিশনের কাছে ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে তাঁরা যে সস্মানে উত্তীর্ণ সেকথা হলফ করেই বলা যায়। কোনও রাজনৈতিক দলই সেভাবে বড় কোনও অভিযোগ তোলেনি এদিন ভোট নিয়ে। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে এবারে ৯জন প্রার্থী রয়েছেন। তবে মূল লড়া‌ই হচ্ছে তৃণমূলের(TMC) প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়, বাম-কংগ্রেস জোট প্রার্থী বায়রন বিশ্বাস ও বিজেপি(BJP) প্রার্থী দিলীপ সাহার মধ্যেই। এদের মধ্যে এবার কার ভাগ্যে বিধানসভায় আসার ছাড়পত্র মেলে তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আগামী ২ মার্চ পর্যন্ত। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00