Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুড়ে রয়েছে মুখ, বসিরহাটে ক্ষেত থেকে উদ্ধার তরুণীর মৃতদেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে বীভৎস দৃশ্য। চমকে উঠলেন স্থানীয় কৃষকরা। গলার নলি কাটা। ঝলসে গিয়েছে মুখের এক পাশ। রক্তের চাপ চাপ নিদর্শন স্পষ্ট। সীমান্ত লাগোয়া এলাকায় কাকরোল ক্ষেতের মধ্যে পড়ে তরুণীর মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটের স্বরুপনগরে।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে চাষিরা ক্ষেতের কাজে যাওয়ার সময় তরুণীর দেহ দেখতে পায়। যুবতীর গলার নলি কাটা ছিল। মুখও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। মৃতদেহের পাশ থেকে মোবাইল ফোন পাওয়া গিয়েছে। পাশেই পড়েছিল একটি ব্যাগ, ফেসওয়াশের বোতল, লিপস্টিক, পেস্ট, চশমা। খবর দেওয়া হয় পুলিশে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

ঘটনায় স্বভাবতই বহু প্রশ্ন উঠছে। বছর ১৯-এর তরুণী সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে এদেশে প্রবেশ করছিল কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ব্যক্তিগত আক্রোশের জেরে এই ঘটনা কিনা তাও স্পষ্ট নয়। অথবা কোন পাচারকারী বা চেনা পরিচিত এমন ঘটিয়েছে কিনা তাও সন্দিহান বিষয়। তদন্তকারীদের ধারণা, প্রমাণ লোপাট করতেই মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি স্বরূপনগর থানার পুলিশ বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়নের সীমান্তের আধিকারিকদেরও জানিয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00