Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিএসএফের সীমানা বৃদ্ধি নিয়ে বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, জাতীয় সুরক্ষার দিকে লক্ষ রেখে সীমান্ত সংলগ্ন স্পর্শকাতর রাজ্যগুলোতে বেআইনি কার্যকলাপ রোধে এই সিদ্ধান্ত বলে জানানো হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: অক্টোবর মাসেই আচমকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ঘোষণা করা হয় আন্তর্জাতিক সীমানার সঙ্গে থাকা রাজ্যগুলিতে বিএসএফ-এর এলাকা বাড়িয়ে ৫০ কিলোমিটার পর্যন্ত করে দেওয়া হয়েছে। পঞ্জাব, পশ্চিমবঙ্গ ও অসমে ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে বিএসএফ-এর এলাকা করা হয়েছে ৫০। যার বিরুদ্ধে আগেই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বিষয়ে প্রতিবাদ জানাতে ও আলোচনা করতে বিধানসভায় একটি বিশেষ প্রস্তাব আনছে পরিষদীয় দল। সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনের শেষে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিএসএফের সীমানা বৃদ্ধি সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বিধানসভায় প্রস্তাব আনবে তৃণমূল।

এরই সঙ্গে পেট্রল-ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে বিধানসভায় প্রস্তাব আনা হবে যা আলোচনা হবে। আগামী ৮ নভেম্বর বিধানসভায় বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠকে এ প্রস্তাবগুলি কবে আলোচনা হবে, তা ঠিক করা হবে। যেহেতু আগামিকাল অর্থাৎ বুধবার থেকে কালীপুজোর ছুটি পড়ে যাচ্ছে বিধানসভায়, তারপরেই সোমবার থেকে ফের বসবে বিধানসভা সেখানেই বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠকে আলোচনা হবে। মূলত বিএসএফ-এর এলাকা বৃদ্ধি নিয়ে বেজায় খাপ্পা রয়েছে তৃণমূল নেতৃত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নয়া নির্দেশিকা অনুযায়ী, পঞ্জাব, অসম এবং পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডে ৫০ কিলোমিটার পর্যন্ত এলাকায় বিএসএফ গ্রেফতার, তল্লাশি এবং বাজেয়াপ্ত করার কাজ করতে পারবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, জাতীয় সুরক্ষার দিকে লক্ষ রেখে সীমান্ত সংলগ্ন স্পর্শকাতর রাজ্যগুলোতে বেআইনি কার্যকলাপ রোধে এই সিদ্ধান্ত বলে জানানো হয়।

তবে এই আলোচনায় অংশগ্রহণ নাও করতে পারে রাজ্যের বিরোধী দল বিজেপি। কারণ আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন উৎসবের মরশুমে ১৬-১৮ নভেম্বরই বিধানসভায় সমস্ত আলোচনায় অংশগ্রহন করবে বিজেপি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00