Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাসন্তীতে বিস্ফোরণের জেরে উড়ল বাড়ি

বিস্ফোরণের জেরে পুড়ে ছাই গোটা বাড়ি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বাসন্তী থানা এলাকার ফুলমালঞ্চ এলাকার সর্দারপাড়ায়।

Share:

নিজস্ব পতিনিধি: মঙ্গলবারের সকালে রাজ্যে ফের বোমা বিস্ফোরণ(Bomb Blast)। দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীতে বোমা ফাটল একটি বাড়িতে। বিস্ফোরণের জেরে পুড়ে ছাই গোটা বাড়ি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বাসন্তী থানা এলাকার(Basanti) ফুলমালঞ্চ এলাকার সর্দারপাড়ায়। এই ঘটনার খবর যায় বাসন্তী থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওই বাড়িতে বোমা মজুত রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সেই বোমা হঠাৎ ফেটে গিয়ে বাড়িটিতে আগুন লেগে যায়।  খড়ের চাল হওয়ায় দ্রুত আগুন বড় আকার ধারণ করতে থাকে। পুলিশের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ কর্মীরা দ্রুত বালতি নিয়ে জল ভরে ওই ঘরে আগুন নেভাতে সক্ষম হন। গোটা বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। সময়মত আগুন নিয়ন্ত্রণে না এলে আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে বড়সড় অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এই বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ওই বাড়ির মালিককে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

সম্প্রতি বীরভূমে বকটুই গ্রামে বোমা বিস্ফোরণে স্থানীয় উপপ্রধান খুন হন। তার ঠিক পরেই ওই গ্রামে অগ্নি সংযোগের ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। যা নিয়ে কার্যত তোলপাড় রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার বীরভূমের বকটুই গ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র ও বোমা বাজেয়াপ্ত করার নির্দেশ দেন পুলিশকে। সেইমতো রাজ্যের বিভিন্ন জেলায় তল্লাশি চালিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধার হয়। গ্রেফতার করা হয়েছে বহু দুষ্কৃতীকে। দক্ষিণ ২৪ পরগনা  জেলার ভাঙড় সহ বিভিন্ন অঞ্চলে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রচুর অস্ত্রশস্ত্র। এরপরও বাসন্তীর সর্দারপাড়ার ওই বাড়িতে মজুত থাকা বোমা উদ্ধার করা যায়নি। তার জেরেই এদিনের বিস্ফোরণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00