Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাসন্তীতে বোমা বিস্ফোরণে জখম তিন, তদন্তে পুলিশ

ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীতে বোমা বাঁধতে গিয়ে (Bomb Blast) বিস্ফোরণে গুরুতর জখম হলেন তিন জন। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। শনিবার সকালে এই ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার বাসন্তীর (Basanti) ভারতীর মোড় (Bharati More) এলাকায় বোমা বিস্ফোরণের (Bomb Blast) ঘটনা ঘটেছে। বিকট শব্দে কেঁপে ওঠে ভারতীর মোড় এলাকা। সকালে বিস্ফোরণের ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বোমা বিস্ফোরণের কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায় বোমা বাঁধার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে তিনজন জখম হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মনিরুল খান নামে এক জনের বাড়িতে বোমা বাঁধা চলছিল শনিবার। সেখানেই আচমকা বিস্ফোরণ হয়।

প্রসঙ্গত শনিবার সকালে ক্যানিংয়ের গোলাবাড়ি বাজার এলাকা থেকে বোমা উদ্ধার হয়েছে। বাজারের পাশে একটি বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। যা দেখে সাময়িক আতঙ্ক ছড়ায় গোলাবাড়ি বাজারে। পরে ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। ক্যানিং থানার পুলিশ এসে বোমাটি উদ্ধার করে। বোমা উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি বন্দুক এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় বেশ কয়েক জনকে আটক করেছে পুলিশ।

(ছবি প্রতীকী)

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00