Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বঙ্গে অস্বস্তি বাড়ল বিজেপির, এবার তৃণমূলে ‘বাবু মাস্টার’ও!

বিজেপির সঙ্গে তাঁর মতাদর্শের কোনও মিল নেই। তাই এবার পদ্মফুল ছাড়লেন বসিরহাটের ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার।

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: বিজেপির সঙ্গে তাঁর মতাদর্শের কোনও মিল নেই। তাই এবার পদ্মফুল ছাড়লেন বসিরহাটের ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার। একইসঙ্গে ক্ষমা চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। স্বাভাবিকভাবেই জিইয়ে রাখলেন তৃণমূলের প্রত্যাবর্তনের সম্ভাবনা।

ঠিক বিধানসভা ভোটের মুখে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ফিরোজ কামাল গাজি। যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্তু বিধানসভা ভোট মিটতে তাঁরও মোহভঙ্গ হল। এদিন বিজেপি ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে বাবু মাস্টার বলেন, ‘বিজেপিতে যাওয়া ছিল হঠকারী সিদ্ধান্ত। বিজেপির সঙ্গে আমার মতাদর্শের কোনও মিল নেই। সেকারণেই বিধানসভা ভোটের সময় নিষ্ক্রিয় ছিলাম।’ এখানেই থামেননি তিনি। একইসঙ্গে ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন তিনি। রাজনৈতিক মহলের মতে, বাবু মাস্টারের তৃণমূলে প্রত্যাবর্তন এবার শুধু সময়ের অপেক্ষা।

বিষয়টি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন গেরুয়া শিবির। যার টের মিলল রাজ্য সভপতি সুকান্ত মজুমদারের কথায়। তাঁর প্রতিক্রিয়া, ‘সিপিএম ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন। ভোটের আগে কোনও উদ্দেশ্য নিয়ে দলে এসেছিলেন, তা পূরণ না হওয়ায় দল ছেড়েছেন। তবে থাকলে ভালো হত। আমরা তো কাউকে আটকে রাখতে পারি না। উনি বিজেপি ছেড়েছেন, সেটা সম্পূর্ণ ওঁনার সিদ্ধান্ত।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00