Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মদ- গাঁজা খেয়ে পদ বিলোচ্ছেন বাঁকুড়া জেলা সভাপতি, ভাইরাল হুমকি অডিও

বাঁকুড়া বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল। তাঁর বিরুদ্ধেই অভিযোগ। ক্ষুব্ধ বিজেপি কর্মীরা সরাসরি ফোন করেন বিজেপির জেলা সভাপতিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলা সভাপতির বিরুদ্ধে বিভিন্ন জেলায় বিদ্রোহ দেখা গিয়েছে। তা সামলাতে হিমশিম অবস্থা বিজেপির (BJP)। মুর্শিদাবাদের পর বিদ্রোহ ঘোষণা করছে একের পর এক জেলা। সকলেরই অভিযোগ তাঁদের জেলার সভাপতির বিরুদ্ধে। এর মাঝেই প্রকট বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি ও রাজ্য সভাপতির দ্বন্দ্ব। রবিবার বাঁকুড়া জেলা সভাপতির বিরুদ্ধেও প্রকাশ্যে এল অভিযোগ। অভিযোগ তুলেছেন দলেরই নেতা। অন্যদিকে জেলা সভাপতিকে এসেছে ‘দেখে নেওয়া’র হুমকি। ফোনে হুমকি দিয়েছেন তাঁর দলেরই নেতা। সেই অডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। দুই ঘটনাকে কেন্দ্র করে চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি শিবির।

বাঁকুড়া বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল। তাঁর বিরুদ্ধেই অভিযোগ। অভিযোগ তুলেছেন অম্বিকানগর পঞ্চায়েতের বিজেপি সদস্য গৌতম মাহাতো। নতুন মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি। অভিযোগ, রানিবাঁধ উত্তর মণ্ডলের সভাপতি স্বজনপোষণ করে করা হয়েছে তপন মাহাতোকে। অভিযোগ, মদ- গাঁজা খেয়ে ও বহু টাকা নিয়ে নির্বাচন করা হয়েছে রানিবাঁধ উত্তর মণ্ডলের সভাপতি।

এই প্রসঙ্গে জেলা সভাপতি অবশ্য বলেন, নতুন করে নির্বাচন করা হয়েছে মণ্ডল সভাপতি। এতে কোনও লেনদেন বা স্বজনপোষণ নেই। কোনও অভিযোগ থাকলে তা দলের ভেতরেই বলা উচিত। প্রসঙ্গত, এর আগে বিষ্ণুপুরের পাত্রসায়রের মণ্ডল ২- এর বিজেপি প্রাক্তন সভাপতি তমালকান্তি গুই অভিযোগ করেছিলেন, বিজেপির সাংসদ, বিধায়ক ও জেলা সভাপতির বিরুদ্ধে। অভিযোগ উঠেছিল, পদ দেওয়া হয় ঘুষের বিনিময়ে। তারপর সাংঠনিক সভায় তমালকে পড়তে হয় বিজেপি রাজ্য সভাপতির কোপের মুখে। এর পাল্টা তমাল দাবি করেন পুরানো পদে ফিরিয়ে আনা হোক দিলীপ ঘোষকে। আর তার রেশ কাটতে না কাটতেই ফের ঘুষের অভিযোগ তুললেন অম্বিকানগর পঞ্চায়েতের বিজেপি সদস্য গৌতম মাহাতো।

অন্যদিকে, খাতড়া মণ্ডল- ১ বিজেপি সভাপতিকে পছন্দ নয় এক বিজেপি কর্মীর। তাই সরাসরি ফোন করে জেলা সভাপতির ওপর ক্ষোভ উগরে দিলেন কর্মী। দিলেন, ‘দেখে নেওয়া’র হুমকি। সেই হুমকি ভিডিও ভাইরাল। যদিও ভাইরাল হওয়া অডিও ক্লিপের সত্যতা বিচার করেনি ডব্লু ডব্লু ডব্লু এই মুহূর্তে ডট কম। প্রসঙ্গত, খাতড়া মণ্ডল-১ বিজেপি সভাপতি হয়েছেন দীপক বাউড়ি। তিনি কী করে পদ পান, তা জানতে চেয়ে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা সরাসরি ফোন করেন বিজেপির জেলা সভাপতিকে (District President)। অডিও ক্লিপে উঠে এসেছে ঘুষ নেওয়ার অভিযোগ। হুমকি দেওয়া হয়েছে, এলাকায় ঢুকতে না দেওয়ার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00