Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কৃষ্ণ কল্যাণীর সঙ্গে কোনও সংঘাত ছিল না, জানালেন দেবশ্রী

য়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী কলকাতায় তৃণমূলের পটাকা হাতে তুলে নিলেন তখন রুদ্ধদ্বার বৈঠক করলেন সাংসদ দেবশ্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী কলকাতায় তৃণমূলের পটাকা হাতে তুলে নিলেন তখন রুদ্ধদ্বার বৈঠক করলেন সাংসদ দেবশ্রী। তৃণমূলে যখন কৃষ্ণ যোগদান করছেন ঠিক সেসময় বিজেপির ইসলামপুর শহর মন্ডলের দলীয় কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে ব্যস্ত রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।

বৈঠকে ইসলামপুরের শীর্ষ স্থানীয় নেতৃত্বের পাশাপাশি জেলা সভাপতি বাসুদেব সরকার, জেলা সহ সভাপতি সুরজিৎ সেন, জেলা সম্পাদক তাপস বিশ্বাস, টাউন সভাপতি সন্দীপ ভট্টাচার্য সহ বহু নেতৃত্ব উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করতে রাজী না থাকলেও উপস্থিত সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, ‘উনি এক মাস আগে থেকেই পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ছিলেন উনি যাওয়ার ছিল উনি চলে গিয়েছেন ব্যস এ পর্যন্তই ওনার আগামী নতুন জন্মের জন্য আগামী দিনের সময়ের জন্য আমার অভিনন্দন রইল। কোনও সংঘাত কোনও কিছু নেই জনগণের কাছে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে ভোট নিয়েছেন এখান থেকে যেতে ওনার লজ্জা লেগেছে সেইজন্য একটা বানানো কথা বলেছেন আমার সঙ্গে ওনার কোনও সংঘাত নেই। সংঘাত হওয়ার কোনও জায়গা নেই।’

দেবশ্রী এও জানিয়েছেন, ‘যে নিজের দলে থাকেন না দলে এসেছেন কয়েক মাসের জন্য দলের সুযোগ নিয়েছেন টিকিট নিয়েছেন জিতেছেন তারপরে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তার দলের সম্পর্কে কোনও কথা বলা মানায় না। বিজেপির দুই বিধায়ক গিয়েছেন ভারতীয় জনতা পার্টি কোনও ব্যক্তিকে দেখে জনগণ ভোট দেয়নি লোকসভা ভোটে দিয়েছেন বিধানসভা ভোটে দিয়েছেন আবার পৌরসভায় দেবেন।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00