Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লকেটকে ‘ডাকাত’, অসীমাকে ‘চোর’ সম্মোধন, বচসায় তৃণমূল-বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোট চলাকালীন বুথের বাইরে সন্মুখ সমরে জড়াল তৃণমূল ও বিজেপি। স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে উঠল হুগলির ধনিয়াখালি। তৃণমূল বিধায়ক অসীমা পাত্রকে লক্ষ্য করে চোর স্লোগান দিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। অন্যদিকে লকেটকে লক্ষ্য করে ‘ডাকাত’ স্লোগান দিলেন অসীমা।

এদিন ভোট চলাকালীন ধনিয়াখালির একটি বুথ পরিদর্শনে যান হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। বুথে গিয়ে বচসায় জড়িয়ে পড়েন তিনি। বুথ পরিদর্শনের পর লকেট যখন তৃণমূলের বিধায়কের বাড়ির সামনে আসেন, তখন তাঁকে লক্ষ্য করে ডাকাত স্লোগান দেন তৃণমূল কর্মীরা। শুনে লকেটকে ‘অসীমা চোর-অসীমা চোর’ বলে স্লোগান দিতে দেখা যায়। আধ ঘণ্টারও বেশি সময় ধরে চলে দুই পক্ষের মধ্যে স্লোগান-পাল্টা স্লোগান। দুই পক্ষকে সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ বাহিনীকে। কর্মী সমর্থকদের মধ্যে দাঁড়িয়ে তৃণমূল বিধায়ক জানান, উনি (লকেট) চোর নন, উনি ডাকাত। গরিব মানুষের পেটে লাথি মেরে কোটি কোটি টাকা হাতিয়েছেন। তিনটি রিসর্ট কিনেছেন। হার বুঝে অশান্তি পাকানোর চেষ্টা করছেন বিজেপি প্রার্থী। অসীমার সঙ্গে থাকা তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, লকেট বাজে মহিলা। উনি আসলে অশান্তি পাকাতে এসেছেন।

অন্যদিকে পাল্টা জবাব দিয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ও। অভিযোগের সুরেই লকেট চট্টোপাধ্যায় জানান, আসলে তৃণমূল এখানে ভোট লুঠের চেষ্টা করছিল। ভেবেছিল আমি আসব না। আগের বছরও এখানে ভোট লুঠের চেষ্টা হয়েছে। এদিন গণ্ডগোলের খবর পাওয়ার পর লকেটকে ভিডিও কল করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভিডিও কল করে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00