Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দ্বারকেশ্বর নদে আচমকাই ভেসে এল প্রাচীন বিষ্ণুমূর্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, ওন্দা :  দ্বারকেশ্বর নদ থেকে প্রাচীন মূর্তি উদ্ধারের ঘটনা নতুন নয়। কখনও বিষ্ণুমূর্তি, কখনও নটরাজ মূর্তি উদ্ধার হয়েছে এই নদ থেকে। বাঁকুড়ার বিভিন্ন এলাকায় এই প্রাচীণ মূর্তি হদিশ মেলে। এবার ফের দ্বারকেশ্বর নদ থেকে উদ্ধার হল প্রাচীন একটি বিষ্ণুমূর্তি।

শনিবার ওন্দার ওলা- দুবরাজপুর মন্দির তলা এলাকার দ্বারকেশ্বর নদের ধারে কিছু ভাসতে দেখেন স্থানীয়রা। তাঁরাই নদের কেছে গিয়ে বিষয়টি দেখতে যায়। কাছে গিয়ে দেখতে পান সেটি একটি মূর্তি। তাঁরাই উদ্যোগ নিয়ে মূর্তিটি তুলে আনেন। সেটি তুলে আনার পর দেখা যায় উচ্চতায় ৩ ফুট ৯ ইঞ্চি ও চওড়ায় ২ ফুট বিশিষ্ট দ্বাদশ লোকেশ্বর বিষ্ণুর প্রাচীন মূর্তি। মূর্তিটি উদ্ধার করার পরেই সকলেই ছুটে আসে। ভিড় জমে যায় দ্বারকেশ্বরের তীরে। সকলেই একবার চোখের দেখা দেখতে চান এই মূর্তিটি। তবে মূর্তিটি কী পাথরের তৈরি তা পরীক্ষা করে দেখা হবে।

বিষ্ণুমূর্তিটি অবিকৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মীর্তিটি প্রাতীন বলেই মনে করছেন স্থানীয়রা। এর আগেও দ্বারকেশ্বর নদে প্রাচীন মূর্তির হদিশ মিলেছিল। ২০২৩ সালে দ্বারকেশ্বর লাগোয়া বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের প্রাচীন জনপদ ডিহর গ্রাম থেকে উদ্ধার হয়েছিল প্রাচীন বিষ্ণুমূর্তি। বিষ্ণুপুর মহকুমা প্রশাসন, পুলিশ ও বিষ্ণুপুর মিউজিয়াম কর্তৃপক্ষ সেটি উদ্ধার করে।

গত বছরও বাঁকুড়ায় উদ্ধার হয়েছিল দ্বাদশ শতকের প্রাচীন নটরাজ মূর্তি। জেলার জয়পুর ব্লকের দ্বারকেশ্বর নদ থেকে বালি তোলার সময় এই নটরাজের মূর্তিটি উদ্ধার হয়েছিল। যেসকল প্রাচীন মূর্তি উদ্ধার হয়েছে দ্বারকেশ্বর থেকে, সেগুলো সংরক্ষণ করা হয়েছে। এই মূর্তিটিও সংরক্ষণ করা হবে বলে জানা যাচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00