Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বীরভূমের তৃণমূল আবারও কেষ্টময়, ফিকে হচ্ছেন দলের বাকি নেতারা

বীরভূমের বুকে তৃণমূলের সব কার্যালয় আপাতত শুধুই মমতা, অচিষেক আর কেষ্টময়। দলের বাকি সব নেতাই ফিকে হয়ে গেলেন আবারও।

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গল অনেকেই ভালবাসেন। পুজোর ছুটিতে জঙ্গলে অনেকে ঘুরতেও যান। আর সেই জঙ্গলে যদি বাঘ থাকে তাহলে তো আর কোনও কথাই নেই। বাঘই তখন সেই জঙ্গলের সব থেকে বড় আকর্ষণ হয়ে ওঠে। বীরভূমের(Birbhum) বুকেও এখন দেখা যাচ্ছে সেই বাঘই আবার সব নজর কেড়ে নিচ্ছে। বাঘ মানে কেষ্টা থুড়ি অনুব্রত মণ্ডল(Anubrata Mondol)। বীরভূম জেলা তৃণমূলের(TMC) সভাপতি। ১৮ মাস জেলে কাটানোর পরে জামিনে মুক্তি পেয়ে গতকালই মানে মঙ্গলবার সকন্যা বাড়ি ফিরেছেন তিনি। আর তিনি বাড়ি ফিরতেই, বীরভূমের তৃণমূল যথারীতি আবারও কেষ্টময়। উত্তরে মুরারুই থেকে দক্ষিণে ইলামবাজার, আর পূবে লাভপুর থেকে পশ্চিমে খয়রাশোল, সবই কেষ্টময়। বাড়ি ফেরা ইস্তক অনুগামীদের সঙ্গে দেখাসাক্ষাৎ ছাড়া দলের বড় কোনও নেতার সঙ্গে মুখোমুখি কথাবার্তা বলেননি অনুব্রত। কিন্তু শোনা যাচ্ছে, এদিন বিকালেই বোলপুরে দলীয় কার্যালয়ে পা রাখতে চলেছেন অনুব্রত। সেই খবর পেয়ে সাজ সাজ রব কার্যালয়ে। অন্য সব নেতার ছবি সরিয়ে দিয়ে সেখানে আপাতত শুধুই কেষ্টার ছবি লাগানো হচ্ছে। তবে থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও(Abhishek Banerjee) ছবি। বাকি সব ভোকাট্টা।

আরও পড়ুন, ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের টাওয়ারে উঠে বিয়ের বায়না বিপ্লবের

এদিন মানে বুধবার সকাল থেকেই দেখা যাচ্ছে বোলপুরে থাকা তৃণমূলের কার্যালয় অনুব্রত মণ্ডলের একের পর এক ছবি দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। তাৎপর্যপূর্ণ ভাবে সরিয়ে দেওয়া হয়েছে দলের জেলা কোর কমিটির সব সদস্যদের ছবি। ২০১৮ সালে বীরভূম জেলা তৃণমূলের এই ভবনের উদ্বোধন করেছিলেন অনুব্রতই। গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত প্রায় প্রতি দিন নিয়ম করে সেখানে বসতেন তিনি। সেই কার্যালয় এদিন সকাল থেকেই নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। দরজার গ্রিল, গেটও রং করা হচ্ছে। শুধু অফিসের ভিতরেই অনুব্রতের ৯টা ছবি টাঙানো হচ্ছে। কেষ্ট’র জেলযাত্রার কিছু দিনের মধ্যে তাঁর ছবি সরানো হয়েছিল দলের এই কার্যালয় থেকে। তার পর জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যদের ছবি টাঙানো হয়। দেওয়ালে ছিল অভিজিৎ সিংহ, চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত ঘোষ, আশিস বন্দ্যোপাধ্যায়দের ছবি। মমতা-অভিষেক ছাড়া ওই সব ফটোই সরিয়ে দেওয়া হয়েছে। কেষ্ট ফেরার ২৪ ঘণ্টার মধ্যে বোলপুরের দলীয় কার্যালয় কার্যত অনুব্রতময়। প্রশ্ন উঠছে, বীরভূম জেলা রাজনীতিতে কি আবার ‘ওজনদার’ হওয়ার চেষ্টা করছেন অনুব্রত? জেল থেকে ফিরে কি আবার ‘গড়’ সাজানোর চেষ্টা করছেন? 

আরও পড়ুন, ঢেউচা-পাঁচামির পরে রাজ্যের নজরে খয়রাশোল, মিলেছে কয়লার সন্ধান

বস্তুত, মঙ্গলবারই কেষ্টর সঙ্গে কয়েক জনের নেতার ব্যবধান স্পষ্ট হয়ে গিয়েছে। যাদের মধ্যে অন্যতম চন্দ্রনাথ সিনহা। রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথের সঙ্গে বিধায়ক বিকাশ রায়চৌধুরীও গতকাল বোলপুর শহরের নীচুপট্টিতে অনুব্রতের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে গিয়েছিলেন। কিন্তু ঘণ্টাখানেক অপেক্ষার পরে তাঁরা ফিরে যান। শোনা যাচ্ছে, কেষ্ট’র নির্দেশে পুলিশ নাকি দুইজনকে বাড়ির ভিতরে ঢুকতেই দেননি। আবার গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ও অনুব্রত’র সঙ্গে দেখা না করেই কলকাতায় ফিরে এসেছেন। যদিও তাঁর সঙ্গে অনুব্রতের বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠক নাকি ভেস্তে যায় অনুব্রত চন্দ্রনাথ ও বিকাশকে বাড়িতে ঢুকতে দিতে চাননি বলে। যদিও পরে অনুব্রতের ঘনিষ্ঠ সূত্রে খবর, তাঁদের সঙ্গে পরে দেখা করবেন বলে জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি। মঙ্গলবার অল্প খাওয়াদাওয়ার পর রাতে তাড়াতাড়ি ঘুমোতে চলে যান অনুব্রত। বেলা করে ওঠা অভ্যাস তাঁর। বিকেলে যাবেন কার্যালয়ে। তবে পরিবর্তন শুধু যে দলের বোলপুরের কার্যালয়ে ধরা পড়ছে তা নয়। রামপুরহাট, সিউড়ি, সাঁইথিয়া, দুবরাজপুর, নলহাটি সর্বত্রই এই ছবি ধরা পড়ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00