Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১১ জন পুরোহিত দিয়ে কঙ্কালীতলায় যজ্ঞ করলেন অনুব্রত

একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মসনদে ফেরাতে মহাযজ্ঞ করেছিলেন অনুব্রত মণ্ডল

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মসনদে ফেরাতে মহাযজ্ঞ করেছিলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের কঙ্কালীতলায় টন টন বেলকাঠ ও ঘি দিয়ে তৃণমূলের সরকার পুনরায় ফেরার জন্য মায়ের কাছে যজ্ঞ করেছিলেন কেষ্ট মণ্ডল। তখনই তিনি জানিয়েছিলেন ২২০ আসনে জিতে পুনরায় সরকার গড়বে তৃণমূল কংগ্রেস। যার অনেকটাই মিলেছে, তাই কথামত ফের মায়ের কাছে টিন টিন ঘি ও কাঠ বেলপাতা দিয়ে কঙ্কালীতলায় যজ্ঞ করলেন বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল।

বৃহস্পতিবার দুপুরে ১১ জন পুরোহিতের মাধ্যমে কঙ্কালীতলায় যজ্ঞ করেন অনুব্রত। তাঁর নামেই করা হয়েছে সঙ্কল্প। শুধুই একুশের জয় নয়, আগামিদিনে যাতে গোয়া ও ত্রিপুরাতে তৃণমূল সরকার গড়তে পারে তাই আবেদন জানিয়েছেন তিনি। এদিন কঙ্কালীতলা মায়ের মন্দিরে বিশেষ অনুষ্ঠান বসেছিল। লোকসমাগম হয়েছিল। দুপুর থেকে শুরু হয়েছে যজ্ঞ। জানা গিয়েছে যজ্ঞে পোড়ানো হয়েছে ১ কুইন্টাল ৬৮ কেজি বেল কাঠ। তার সঙ্গে উৎসর্গ করা হয়েছে পাঁচ টিন ঘি এবং এক হাজার একটি বেল পাতা। যজ্ঞের দায়িত্ব পালন করছেন মোট ১১ জন পুরোহিত। এর মধ্যে আট জন এসেছেন আদ্যাপীঠ-সহ বিভিন্ন পীঠ থেকে। এ ছাড়া রয়েছেন তিন জন স্থানীয় পুরোহিতও।

এই বিষয়ে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, ‘আমি বিধানসভা নির্বাচনের আগেও মায়ের কাছে যজ্ঞ করেছিলাম। মা আমার কথা রাখে, সে কারণেই আবার এই যজ্ঞের আয়োজন করেছি। আবারও যজ্ঞ শেষে মায়ের কাছে আগামী উপনির্বাচন, গোয়া এবং ত্রিপুরার ভোট নিয়ে মায়ের কাছে আশীর্বাদ চাইব। আমার বিশ্বাস, মা আবার আমার কথা রাখবে।’ আজই এই যজ্ঞ উপলক্ষ্য কঙ্কালীতলায় হাজার মানুষের অন্নভোগের আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00